News Flash

  • Home
  • Uncategorized
  • অজানা রোগে ছয় শিশুর মৃত্যু কমলপুরে
Image

অজানা রোগে ছয় শিশুর মৃত্যু কমলপুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷ ধলাইয়ে ম্যালেরিয়ার আতঙ্ক কাটতে না কাটতেই এবার এক অজানা রোগে আক্রান্ত হয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে৷ ফলে নতুন করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে৷ ঘটনার বিবরণে জানা গেছে, কমলপুর মহকুমার অধীন উত্তর কচুছড়ায় এক অজানা রোগে আক্রান্ত হয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে৷ একদিন পেরিয়ে গেলেও শিশুদের এভাবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনও চিকিৎসকরা সঠিকভাবে কিছুই বলতে পারছেন না৷

তবে একপ্রকার চিকিৎসকদের উপর থেকে ভরসা ছেড়ে দিয়ে সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দারা দৌড়ে ছুটে যাচ্ছেন ওঝা, বদ্যির কাছে৷ যাতে গ্রামের আর কোনও শিশু মারা না যায়৷ তাঁদের বক্তব্য, হাসপাতাল, ডাক্তার দিয়ে আর কিছুই হবে না৷ কারণ, এই গ্রামের শিশুদের উপর কালের নজর লেগেছে৷ আর এটা ঠিক করতে পারে একমাত্র ওঝা, বদ্যি৷ এদিকে গোটা বিষয় সম্পর্কে তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিক ডাঃ বিধান চন্দ্র দাস৷ রিপোর্ট হাতে আসলেই বোঝা যাবে কেন তাদের মৃত্যু হয়েছে৷ এত কার দোষ ছিল আর না৷ বর্তমানে চিকিৎসকর্মীরা কাজে নেমেছেন৷ এদিকে, গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top