News Flash

  • Home
  • Uncategorized
  • বারামুল্লায় সন্ত্রাসবাদী হামলা, বাড়িতে ঢুকে পুলিশ কর্মীকে গুলি করে হত্যা
Image

বারামুল্লায় সন্ত্রাসবাদী হামলা, বাড়িতে ঢুকে পুলিশ কর্মীকে গুলি করে হত্যা

শ্রীনগর, ১৩ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় আবারও সন্ত্রাসবাদী হামলা| রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে পুলিশ কর্মীকে নির্বিচারে গুলি করে হত্যা করল সন্ত্রাসবাদীরা| বারামুল্লা জেলার সোপোরে টাউনশিপের উপকণ্ঠে ওয়ারপোরা এলাকার ঘটনা|সন্ত্রাসবাদী হামলায় মৃত পুলিশ কর্মীর নাম হল, জাভিদ আহমেদ লোনে|

জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, শুক্রবার রাত ১০.৪৫ মিনিট নাগাদ ওয়ারপোরা এলাকায় জাভিদ আহমেদ লোনের বাড়িতে হানা দেয় সন্দেহভাজন জঙ্গিরা| কোনও কিছু বুঝে ওঠার আগেই পুলিশ কর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসবাদীরা| রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় জাভিদকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন| এসপি সোপোরে জাভিদ ইকবাল জানিয়েছেন, ‘ওয়ারপোরা এলাকায় নিজ বাড়িতেই জাভিদ আহমেদ লোনেকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা| হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন|’ এসপি আরও জানিয়েছেন, ‘পুলিশ ডিপার্টমেন্টে ফলোয়ার হিসেবে কর্মরত ছিলেন জাভিদ| বিগত কিছুদিন ধরে তিনি ছুটিতে ছিলেন|’ জঙ্গি হামলার পরই গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| কিন্তু,সন্দেহভাজন জঙ্গিদের কোনও খোঁজ পাওয়া যায়নি|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top