News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক তরজা অব্যাহত, গুজরাট হিংসার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীকে খোঁচা মায়াবতীর
Image

রাজনৈতিক তরজা অব্যাহত, গুজরাট হিংসার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীকে খোঁচা মায়াবতীর

লখনউ ও আহমেদাবাদ, ৯ অক্টোবর (হি.স.): গুজরাটে সাম্প্রতিক হিংসার ঘটনায় এই মুহূর্তে রাজনৈতিক তরজা চরমে পৌঁছেছে| জনগণকে হিংসা থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি| হিংসার ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অনন্তপক্ষে ৪৩১ জনকে| তা সত্ত্বেও, রাজনৈতিক আক্রমণ অব্যাহত| এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গুজরাট সরকারকে নিশানা করলেন বহুজন সমাজ পার্টি (বসপা)-র সুপ্রিমো মায়াবতী| সাংবাদিকদের মুখোমুখি হয়ে বসপা প্রধান মায়াবতী বলেছেন, ‘যে সমস্ত মানুষ বারাণসী থেকে নরেন্দ্র মোদীজীকে জয়ী করেছিলেন, গুজরাটে তাঁরাই আক্রান্ত হচ্ছেন| গুজরাটের বিজেপি সরকারকে নিশ্চিত করতে হবে, এই ধরনের হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে|’
প্রসঙ্গত, ১৪ মাসের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে সবরকণ্ঠা জেলার হিম্মতনগরের কাছে গত ২৮ সেপ্টেম্বর বিহারের এক বাসিন্দা গ্রেফতার হওয়ার পর থেকেই গুজরাটের বিভিন্ন এলাকায় হামলা শুরু হয় হিন্দিভাষীদের উপর| আতঙ্কে গুজরাট ছাড়তে বাধ্য হচ্ছেন শয়ে শয়ে মানুষ| মূলত বিহার ও উত্তর প্রদেশের হিন্দি ভাষীরা আক্রান্ত হচ্ছেন|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top