News Flash

  • Home
  • Uncategorized
  • বাবা-কাকার সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ তুলে নাম না করে অখিলেশকে তোপ মুখ্যমন্ত্রী যোগীর
Image

বাবা-কাকার সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ তুলে নাম না করে অখিলেশকে তোপ মুখ্যমন্ত্রী যোগীর

লখনউ, ৭ সেপ্টেম্বর (হি.স.) : সমাজবাদী পার্টি থেকে বেরিয়ে এসে সমাজবাদী সেকুলার মোর্চা গড়ে তুলেছেন শিবপাল সিং যাদব। ভাইপো অখিলেশ যাদবের সঙ্গে রাজনৈতিক দুরত্ব তৈরি হওয়ার কারণেই এমন পদক্ষেপ নিয়েছেন তিনি। আর এটিকে হাতিয়ার করে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের নিন্দার সরব হলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
শুক্রবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, যে নিজের বাবা এবং কাকার সঙ্গে সম্পর্ক রাখতে ব্যর্থ হল, সেই আবার আপনাদের সঙ্গে থাকার কথা বলছে। ইতিহাসে প্রশ্ন আসে কি করে সে নিজের বাবাকে বন্দি করে রেখেছিল। এর জন্য কোনও মুসলমান নিজের পুত্রের নাম ঔরঙ্গজেব রাখে না। এমনই ঘটনা ঘটতে চলেছে সমাজবাদী পার্টিতে।
উল্লেখনীয় মুলায়ম সিং যাদবকে কার্যত রাজনৈতিক দিক দিয়ে অকেজো করে দিয়ে সমাজবাদী দলের রাশ নিজের হাতে তুলে নেন অখিলেশ যাদব। তাই নতুন মঞ্চ গড়ে তোলার পর মুলায়েমকে নিজের দলের নিতে চাইছেন শিবপাল সিং যাদব।
অন্যদিকে বিজেপি সরকারের আমলে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, গ্রামাঞ্চলে বিগত এক বছরে ৮.৮৫ লক্ষ পরিবারকে বাড়ি দেওয়া হয়েছে। এবছর ২.৮৬ লক্ষ পরিবারকে বাড়ি দেওয়া হবে। বিগত এক বছরে ১.২৫ কোটি শৌচালয় গোটা রাজ্যে গড়ে তোলা হয়েছে। বিনামূল্যে ৪৭ট লক্ষ বিদ্যুতে সংযোগ দেওয়া হয়েছে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top