News Flash

  • Home
  • Uncategorized
  • জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের কাবুল, নিহত ১৬
Image

জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের কাবুল, নিহত ১৬

কাবুল, ৬ সেপ্টেম্বর (হি.স.): জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে জোড়া বিস্ফোরণের ফলে নিহত হয়েছেন অন্তত ১৬। গুরুতর আহত ৬৫।
বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ প্রথম বিস্ফোরণটি হয় কাবুলের কালা-এ-নজর অঞ্চলের মোয়ালেম ক্লাবের সামনে। ডেটোনেটর দিয়ে এই আত্মঘাতী বিস্ফোরণ ঘটনো হয়। এর কয়েক ঘন্টা পরে কিছু দূরে দ্বিতীয় বিস্ফোরণটি হয়। বিস্ফোরণে প্রাণ হারান দুই সাংবাদিকও। নিহত সাংবাদিকদের নাম সামিম ফারামারজ এবং রামিজ আমাডি। এই ঘটনার তীব্র ভাষায় প্রতিবাদ করেছে আফগান প্রশাসন। রাষ্ট্রপতি দফতর থেকে এক বিবৃতি জারি করে বলে হয়েছে নিরীহ মানুষ এবং গণমাধ্যমের উপর আঘাত হানা মানবিকতা বিরোধী। প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাইও এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা করেছেন। গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top