News Flash

  • Home
  • Uncategorized
  • একদিনের সফরে বৃহস্পতিবার গুজরাটে আসছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন পৃথক চারটি অনুষ্ঠানে
Image

একদিনের সফরে বৃহস্পতিবার গুজরাটে আসছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন পৃথক চারটি অনুষ্ঠানে

আহমেদাবাদ, ২৩ আগস্ট (হি.স.): বৃহস্পতিবার, ২৩ আগস্ট একদিনের সফরে গুজরাটে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাট ফরেনসিক সাইন্স ইউনিভার্সিটি-র সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি পৃথক চারটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। গুজরাট প্রশাসন সূত্রের খবর, সর্বপ্রথম গুজরাটের ভালসাদ টাউনের জুজবা গ্রামে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রধানমন্ত্রী আবাস প্রকল্প (গ্রামীণ)-র সুবিধাভোগীদের সমষ্টিগত ই-গ্রিহা-প্রবেশ (অনলাইন হাউস ওয়ার্মিং)-এর সাক্ষী থাকবেন। ওই একই অনুষ্ঠান থেকে, প্রধানমন্ত্রী একটি জল সরবরাহ প্রকল্পেরও সঞ্চালনা করবেন।

ভালসাদে অনুষ্ঠান শেষে, সৌরাষ্ট্রের জুনাগড় শহরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে গুজরাট মেডিক্যাল এন্ড এডুকেশন রিসার্চ সোসাইটি-র নবনির্মিত হাসপাতাল এবং দু’টি ফিশারিজ কলেজ সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও জুনাগড়ের কাছে পুলিশ ট্রেনিং কলেজ গ্রাউন্ডে পাবলিক মিটিংয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সবশেষে গুজরাট ফরেনসিক সাইন্স ইউনিভার্সিটি-র সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দিল্লি ফেরার প্রাক্কালে সোমনাথ মন্দির ট্রাস্টের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top