News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন ইনিংস শুরু, পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন ইমরান খান
Image

নতুন ইনিংস শুরু, পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন ইমরান খান

ইসলামাবাদ, ১৮ আগস্ট (হি.স.): বাইশ গজের আঙিনা কাঁপিয়ে এবার নতুন ইনিংস শুরু করলেন ইমরান খান| শনিবার পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান| ইমরান খানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেন|
বাইশ গজের আঙিনা থেকে বেরিয়ে সরাসরি রাজনীতির আঙিনায় ঢুকে পড়েছিলেন ইমরান খান| ১৯৯৬ সালে তৈরি করেন নিজের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)| বিগত ২২ বছর ধরে নিরলস পরিশ্রমের ফল অবশেষে পেলেন ইমরান খান| গত ২৫ জুলাইয়ের সাধারণ নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে ইমরান খানের পিটিআই| শুক্রবার পার্লামেন্টে হয়ে গিয়েছে আস্থাভোট| ম্যাজিক ফিগার ছিল ১৭২| ছোট ছোট দলগুলিকে নিজের দলে টেনে নিয়ে ১৭৬ ভোট অর্জন করে ভোটাভুটিতে প্রত্যাশিতভাবেই জয় পেয়েছেন ইমরান খান|
অবশেষে শনিবার পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান| পাক প্রধানমন্ত্রী পদে ইমরানের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নভজ্যোত্ সিং সিধু| শপথগ্রহণ অনুষ্ঠানে পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এর প্রেসিডেন্ট মাসুদ খানের পাশেই বসেছিলন সিধু| এছাড়াও শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, ইমরান খানের স্ত্রী ৱুশরা মানেকা প্রমুখরা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top