News Flash

  • Home
  • Uncategorized
  • জোড়া হার দিয়ে জাকার্তায় যাত্রা শুরু করল ভারত
Image

জোড়া হার দিয়ে জাকার্তায় যাত্রা শুরু করল ভারত

জাকার্তা, ১৪ আগস্ট (হি.স.) : এশিয়ান গেমসের শুরুটা ভাল হল না ভারতের৷ জোড়া হার দিয়ে জাকার্তায় যাত্রা শুরু করল ভারত৷ হ্যান্ডবল ইভেন্টে প্রথমে ছেলেদের দল চাইনিজ তাইপের কাছে পরাজিত হয়৷ পরে ভারতের মেয়েরা হার মানে কাজাখাস্তানের কাছে৷ আনুষ্ঠানিকভাবে এশিয়ান গেমস শুরু হবে ১৮ অাগস্ট৷ তার আগেই বেশ কয়েকটি টিম ইভেন্ট শুরু হয়ে গিয়েছে৷ যথারীতি ফুটবল দিয়ে গেমসের ঢাকে কাঠি পড়েছে৷ পাশাপাশি শুরু হয়েছে হ্যান্ডবল ও বাস্কেটবল৷

বাংলাদেশ, নেপাল, পাকিস্তানের মত প্রতিবেশী দেশগুলি দল পাঠালেও জাতীয় অলিম্পিক সংস্থা রাজি না হওয়ায় এশিয়ান গেমসের ফুটবলে অংশ নিতে পারেনি ভারত৷ উদ্বোধনের আগের দিন বাস্কেটবলে ভারত শুরু করবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক অভিযান৷ যদিও তা আগে হ্যান্ড বলে ভারতের ছেলে ও মেয়েদের দল লড়াই শুরু করে দেয়৷

ছেলেদের বিভাগে ভারত রয়েছে ‘ডি’ গ্রুপে৷ চাইনিজ তাইপে ছাড়া গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে বাহরিন ও ইরাক৷ গ্রুপের প্রথম ম্যাচে ভারতের লড়াই ছিল তাইপের বিরুদ্ধে৷ প্রথমার্ধে ১৩-১৯ ব্যবধানে পিছিয়ে থাকা ভারত দ্বিতীয়ার্ধে তুলনায় ভাল খেললেও প্রতিপক্ষকে টেক্কা দিতে ব্যর্থ হয়৷ দ্বিতীয়ার্ধের ১৫-১৯ স্কোরলাইন মিলিয়ে ভারত প্রথম ম্যাচে হার মানে ২৮-৩৮ ব্যবধানে৷

অন্যদিকে, মেয়েদের বিভাগে ভারত জায়গা পেয়েছে ‘এ’ গ্রুপে৷ ভারতের সঙ্গে এই গ্রুপে রয়েছে কাজাখাস্তান, চিন, ও দুই (উত্তর ও দক্ষিণ) কোরিয়া৷ ভারতের মেয়েরা প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কাজাখাস্তানের৷ প্রথমার্ধে তুলনামূলক লড়াই চালালেও দ্বিতীয়ার্ধে আত্মসমর্পণ করে৷ প্রথমার্ধের স্কোরলাইনছিল ১৩-১৯৷ দ্বিতীয়ার্ধে ৬-১৭৷ ভারত ম্যাচ হারে ১৯-৩৬ ব্যবধানে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top