News Flash

  • Home
  • Uncategorized
  • ঝাড়খণ্ডের পাকুড়িয়া থেকে আরও ১ জেএমবির জঙ্গি গ্রেফতার
Image

ঝাড়খণ্ডের পাকুড়িয়া থেকে আরও ১ জেএমবির জঙ্গি গ্রেফতার

কলকাতা, ৮ আগস্ট, (হি.স.): ঝাড়খণ্ডের পাকুড়িয়া থেকে আরও এক জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির জঙ্গিকে বুধবার গ্রেফতার করল কলকাতা পুলিসের এসটিএফ । ধৃত জঙ্গির নাম দিলওয়ার হাসান ওরফে আলি হাসান ওরফে উমর । ধৃত জঙ্গি মালদার কালিয়াচকের বাসিন্দা । এখনও পর্যন্ত এই নিয়ে এসটিএফের হাতে ১০ জন জেএমবি জঙ্গি ধরা পড়ল ।

এসটিএফ সূত্রে জানা গেছে, বুদ্ধগয়ায় বিস্ফোরণের ষড়যন্ত্রে জড়িত ছিল মালদার কালিয়াচকের সুলতানগঞ্জের দিলওয়ার হোসেন ওরফে উমর । সে জেএমবির একটি মডিউলের মাথা । পুলিশি ধরপাকড় শুরু হওয়ার পর গা ঢাকা দিয়েছিল সে । গোপন সূত্রে তদন্তকারীরা খবর পান, উমর লুকিয়ে আছে ঝাড়খণ্ডে। সেইমতো তার উপর নজর রাখা হচ্ছিল । আজ দুপুর সোয়া ১২টা নাগাদ ঝাড়খণ্ডের পাকুরিয়ার সিধো কানহো মোড় থেকে তাকে গ্রেফতার করা হয় ।

এই বছরের ১৯ জানুয়ারি বড়সড় বিস্ফোরণের হাত থেকে রক্ষা পায় বুদ্ধগয়ার মহাবোধি মন্দির । ওইদিন মন্দির চত্বরে ৩টি শক্তিশালী বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের । মন্দিরের কালচক্র ময়দানে একটি খাবারের দোকানে প্রথম বিস্ফোরকটি রাখা ছিল । তাতে আগুন ধরে যায় । তারপরই বিস্ফোরণের ষড়যন্ত্র সামনে আসে। তল্লাশি চালিয়ে আরো দুটি বিস্ফোরক উদ্ধার হয় । সেই সময় মন্দিরে নিগমা পুজো চলছিল । বৌদ্ধ ধর্মগুরু দলাই লামাও ছিলেন মন্দিরে । পরে জানা যায়, জঙ্গিদের টার্গেট ছিলেন খোদ দালাই লামা ।

বুদ্ধগয়ায় বিস্ফোরণের ষড়যন্ত্রের ঘটনায় এনআইএর পাশাপাশি পৃথক মামলা করে তদন্ত করছে এসটিএফ । গতকাল কর্নাটকের রামানগর থেকে ধরা পড়ে ওই ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড জাইদুল ইসলাম ওরফে বোমারু মিজান । সে ভারতে কাজ করছিল জামাতুল মুজাহিদিন ইন্ডিয়ার প্রধান হিসেবে । যদিও ভারতে তার ছদ্মনাম কওসর । জামাতুল মুজাহিদিন প্রধান সালাউদ্দিন বিস্ফোরক বিশেষজ্ঞ মিজানকে দায়িত্ব দিয়েছিল সংগঠনের ভারতীয় শাখার । কর্নাটকের কোলারের একটি টেকনলজি ইন্সটিটিউটে চাকরি নিয়ে গোপনে চালিয়ে যাচ্ছিল সংগঠনের মডিউল তৈরির কাজ । কিন্তু শেষরক্ষা হয়নি । এনআইএর হাতে ধরা পড়ে যায় ।

তার আগে শুক্রবার এনআইএ কেরালার মালাপ্পুরমের একটি বাঙালি শ্রমিক কলোনি থেকে গ্রেপ্তার করে ২ জনকে । বুদ্ধগয়া বোমা বিস্ফোরণের ষড়যন্ত্রের মামলায় তাদের গ্রেপ্তার করা হয় । তাদের নাম আবদুল করিম (১৯) ওরফে ছোট্টা এবং মোস্তাফিজুর রহমান ওরফে তুহিন। ছোট্টার বাড়ি মুর্শিদাবাদের ইলিজাবাদে। আর তুহিন বীরভূমের বাসিন্দা । তুহিন জামাতুল মুজাহিদিন ইন্ডিয়ারর অন‍্যতম মাথা । সে বিস্ফোরক বানাতে ওস্তাদ । খোদ মিজান তাকে প্রশিক্ষণ দিয়েছে বলে খবর । মিজান তুহিনের উপর নির্ভর করত অনেকটাই । একমাত্র সেই জানত মিজানের অবস্থান । তাকে জেরা করেই বোমারু মিজানের খোঁজ পায় এনআইএ । তারপরই গতকাল বেঙ্গালুরু থেকে ৫০ কিলোমিটার দূরের রামানগর থেকে গ্রেপ্তার করা হয় মিজানকে ।

জানা যায়, ষড়যন্ত্রের জাল বোনা হয় হায়দরাবাদে। গতবছরের ৫ নভেম্বর হায়দরাবাদে আদিল, পয়গম্বর, কালু, আবদুল করিম (জুনিয়র), উমর, নুর বৈঠক করে। বৈঠকে ছিল জামাতুল মুজাহিদিন ইন্ডিয়ারর নেতারা । এই বৈঠকেই হয়েছিল দলাই লামা হত্যার ছক । তারপর পয়গম্বর শেখ ও জামিরুল শেখ, নুর আলম মোমিনরা বাংলায় ফিরে আসে । মুর্শিদাবাদের ধুলিয়ানে বোমারু মিজানের দেখানো কৌশলে বানানো হয় বিস্ফোরক । পয়গম্বরও জামিরুলকে গ্রেপ্তারের পর রীতিমতো বিস্ফোরকের ভাণ্ডারের সন্ধান পায় এসটিএফ ।‌ মুর্শিদাবাদ থেকে প্রচুর জিলেটিন স্টিক, ডিটোনেটর,অ্যামোনিয়াম নাইট্রেট, ব্যবহৃত-অব্যবহৃত বোমার সকেট এবং টিফিন বাক্স উদ্ধার করা হয়। পরে হুগলি থেকে গ্রেফতার করা হয় আরও একজনকে ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top