News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহন বিলের বিরোধিতায় দেশব্যাপী ৭ আগস্ট ধর্মঘটের ডাক সিটুর
Image

কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহন বিলের বিরোধিতায় দেশব্যাপী ৭ আগস্ট ধর্মঘটের ডাক সিটুর

শিলিগুড়ি, ০৩ আগস্ট (‌হি.‌স)‌:‌ কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহন বিলের বিরোধিতায় আগামী ৭ আগস্ট দেশব্যাপী ধর্মঘটের ডাক দিল সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ রোড ট্রান্সপোর্ট ইউনিয়ন ফেডারেশন। শুক্রবার হিলকার্ট রোডের সিটু দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান, সংগঠনের দার্জিলিং জেলার আহ্বায়ক শীতল দত্ত। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী এই বিলটি ইতিমধ্যে ২০১৬ সালে লোকসভায় পাস হয়েছে, এই বিল রাজ্যসভায় পাস হলেই তা আইনে পরিণত হবে। যদি তা হয় তাহলে গোটা দেশের পরিবহন ব্যবস্থার উপর এক প্রকার আঘাত হানবে কেন্দ্রীয় সরকার। কর্মী সংকোচন হবে। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের এই নতুন বিল এর ফলে পরিবহন ব্যবস্থার ওপর নেমে আসবে বিরাট আঘাত। বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন পরিবহনের সঙ্গে যুক্ত মানুষেরা। বিভিন্ন ক্ষেত্রে পরিবহন চালক ও কর্মীদের উপরে শাস্তির বোঝার বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। পাশাপাশি এই বিলের মধ্য দিয়ে সরকারি পরিবহন ব্যবস্থাকে এক প্রকার বেসরকারিকরণ করবার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার। শীতলবাবু আরও বলেন, দার্জিলিং জেলার পক্ষ থেকে আলাদাভাবে আরও আটটি দাবি নিয়ে তাঁরা এই আন্দোলনে যুক্ত হয়েছে। মূলত এম ভি অ্যাক্ট সংশোধন বিল প্রত্যাহার, পেট্রোল-‌ডিজেলকে জিএসটির অন্তর্ভুক্ত করা, অসংগঠিত পরিবহন শ্রমিকদের ন্যূনতম বেতন, পি এফ, ই এস আই, পেনশন সহ মোট ৮ দফা যুক্ত করা হয়েছে। এই বিল চালু হলে শুধু শ্রমিকরা নন, ক্ষতিগ্রস্থ হবেন ছোট ছোট পরিবহন ব্যবসায়ীরাও।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top