News Flash

  • Home
  • Uncategorized
  • রোজভ্যালির গয়নার বিপণিতে তল্লাশি অভিযান ইডির

রোজভ্যালির গয়নার বিপণিতে তল্লাশি অভিযান ইডির

কলকাতা, ২৪ জুলাই (হি.স.): রোজভ্যালির গয়নার বিপণিতে মঙ্গলবার আবার তল্লাশি অভিযান চালাল ইডি । মঙ্গলবার সকাল থেকে ভিআইপি, সন্তোষপুর, লেক মার্কেট, ঠাকুরপুকুর, হাওড়াসহ ওই গয়না প্রস্তুতকারী সংস্থার ৬টি বিপণিতে ৪৫ জন অফিসার তল্লাশি চালান । গতবছরের ডিসেম্বরেও রোজ ভ্যালির গয়নার বিপণিতে তল্লাশি চালায় ইডি । বাজেয়াপ্ত করা হয় কয়েক কোটি টাকার গয়না । সিল করে দেওয়া হয় বিপণি । বন্ধ বিপণিতে কোনও গয়না বা গুরুত্বপূর্ণ নথি লুকিয়ে রাখা হয়েছে কিনা, তার সন্ধান পেতেই ইডির আজকের তল্লাশি অভিযান ।
গত ২৭ ও ২৮ ডিসেম্বর রোজভ্যালির স্বর্ণবিপণি, ‘অদ্রিজা’-তে তল্লাশি চালায় ইডি । এই সংস্থার মাধ্যমে রোজভ্যালির বিশাল অঙ্কের টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ । হাওড়ার বাঁধাঘাটে ৫৬ নম্বর জি টি রোডে রোজভ্যালির একটি সোনার দোকানে হানা দেন ই ডি-র অফিসাররা । উদ্ধার হয় বিপুল পরিমাণ সোনার গয়না সহ বিভিন্ন সামগ্রী । একটি দেওয়াল ভেঙ্গে গোপন সিন্দুক পাওয়া যায় । সেই সিন্দুক থেকে সোনার গহনা মিলেছে বলে খবর ।
রোজভ্যালি কাণ্ডে তদন্তে নেমে ই ডি-র অফিসারদের প্রথমেই লক্ষ্য ছিল তাদের স্বর্ণবিপণি । সিবিআইও বিষয়টি নিয়ে খোঁজ খবর চালাচ্ছিল । ই ডি জানতে পারে, রোজভ্যালিকর্তা এই সংস্থা খোলেন আমানতকারীদের টাকাতেই । ভুয়ো লেনদেন দেখিয়ে ঘুরপথে কোম্পানি থেকে টাকা বের করে নিয়ে এসে তা দিয়ে কেনা হয় সোনা এবং তৈরি করা হয় অলঙ্কার । যা দিয়েই সাজানো হয়েছিল বিভিন্ন স্বর্ণবিপণি । শুধু তাই নয়, রোজভ্যালির টাকা হাওলার মাধ্যমে বিদেশে নিয়ে যাওয়ার পর সেই টাকায় কেনা হয় সোনা । যা পরে কলকাতায় নিয়ে এসে বিভিন্ন দোকানে রাখা ছিল বলে অভিযোগ । সেই কারণেই স্বর্ণবিপণির বিরুদ্ধে তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল । চিটফান্ড সংস্থার কেলেঙ্কারি সামনে আসার পর রাতারাতি তার ডিরেক্টরও বদল করা হয় বলে জেনেছে ইডি । রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডুর মা এই ব্যবসা দেখভাল করতে শুরু করেন । বাজেয়াপ্ত করা নথিপত্র খতিয়ে দেখে ইডি জানতে পেরেছে, এই সংস্থার মাধ্যমে কয়েকশো কোটি টাকা পাচার হয়ে গিয়েছে । রোজভ্যালিতে আমানতকারীদের জমা রাখা নগদ অর্থ বাইরে নিয়ে আসার পর তা জমা করা হয়েছে স্বর্ণবিপণির নামে খোলা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে । ওই টাকা পরে বিদেশের বিভিন্ন কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে । সোনার বাঁট সহ বিভিন্ন অলঙ্কার কেনার জন্য এই অর্থ পাঠানো হয়েছে বিদেশের বিভিন্ন সংস্থার কাছে । তবে বেশিরভাগ টাকা রাখা হয় নগদে । এই টাকা হাওলার মাধ্যমে বিদেশে নিয়ে আসা হয় । তা দিয়েই সোনা কেনা হয় । সোনার বাঁট কলকাতায় নিয়ে আসার পর তা গলিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন অলঙ্কার । যা চলে গিয়েছে রোজভ্যালিকর্তা সহ তাঁর ঘনিষ্ঠদের কাছে । অল্প পরিমাণ গয়নাই গিয়েছে তাদের সোনার দোকানে । এভাবেই টাকাকে সোনায় রূপান্তরিত করে রোজভ্যালিকর্তা তার সম্পত্তি বাড়িয়েছেন বলে ইডির দাবি ।
ব্যাপারটা যাতে তদন্তে ধরা না পড়ে, সেজন্য স্বর্ণবিপণিগুলির মালিকানা রাতারাতি বদলে ফেলা হয় । প্রমাণ করার চেষ্টা হয়, এগুলির সঙ্গে রোজভ্যালির কোনও সম্পর্কই নেই । আসলে নিজের মা-এর বকলমে সমস্ত কিছুই চালাচ্ছিলেন রোজভ্যালিকর্তা গৌতম কুণ্ডু । তল্লাশি চালাতে গিয়ে ইডির অফিসাররা দেখেন খাতায় কলমে স্বর্ণবিপণিতে যে পরিমাণ সোনা আছে বলে দেখানো হয়েছে, তার চাইতে অনেক বেশি পরিমাণ অলঙ্কার রয়েছে । সেগুলিই এখন হিসেব করে দেখছেন ইডির অফিসাররা ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top