News Flash

  • Home
  • Uncategorized
  • বনধ-এ নিষেধাজ্ঞা : উচ্চ আদালতের নির্দেশ কার্যকরে ব্যর্থ অসম, ব্যাপক সমালোচনা
Image

বনধ-এ নিষেধাজ্ঞা : উচ্চ আদালতের নির্দেশ কার্যকরে ব্যর্থ অসম, ব্যাপক সমালোচনা

গুয়াহাটি, ২৩ জুলাই (হি.স.) : ‘বনধ সংস্কৃতি’র ওপর নিষেধাজ্ঞা জারি করতে অসম এবং মেঘালয় সরকারকে ব্যবস্থা নিতে গত আট বছর আগে ২০১০ সালে গুয়াহাটি উচ্চ আদালত নির্দেশ দিয়েছিল। গুয়াহাটি উচ্চ আদালতের নির্দেশ ইতিমধ্যে কার্যকর করেছে প্রতিবেশী মেঘালয়। কিন্তু রহস্যজনক কারণে অসম সরকার আজ পর্যন্ত বনধ সংস্কৃতির কবল থেকে রাজ্যকে স্বস্তি দিতে পারেনি। ফলে যখন-তখন যে কোনও কেউ প্রায় প্রতি সপ্তাহে ২৪ ঘণ্টা, ৪৮ ঘণ্টার বনধ ডেকে অসমকে নাজেহাল করে তুলেছে।
গত এক সপ্তাহে রাজ্যে দুবার বনধ-এর ডাক দেওয়ায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আজ ভোর পাঁচটা থেকে তাঁদের জনজাতির মর্যাদা দিতে কেন্দ্রীয় সরকার অনীহা করছে বলে ৩৬ ঘণ্টার বনধ কর্মসূচি পালন করছে মরান, মটক, তাই আহোম, চুতিয়া, কোচ-রাজবংশী এবং চা জনগোষ্ঠীর ঐক্যমঞ্চ। ফলে উজান থেকে নিম্ন অসমের বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এরই পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন মহলে এবার মেঘালয়ের মতো অসমে কেন বনধ সংস্কৃতির ওপর সরকার নিষেধাজ্ঞা জারি করছে না তা নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে সোশাল মিডিয়া থেকে সংবাদমাধ্যমে।
দু-দুটি পিআইএল-এর ভিত্তিতে ২০১০ সালে গুয়াহাটি উচ্চ আদালত দেশের সর্বোচ্চ আদালতের উদ্ধৃতি দিয়ে অসম এবং মেঘালয়ে বনধ কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করতে এক রায় দিয়েছিল। আদালতের ওই নির্দেশের পর মেঘালয়ে বনধ সংস্কৃতির ওপর নিষেধাজ্ঞা জারি করে বনধ আহ্বায়কদের মোটা অঙ্কের জরিমানা জারি করতে শুরু করে সে রাজ্যের সরকার। জরিমানার ভয়ে আজ মেঘালয়ে কেউ বনধ ডাকার সাহস করে না। গত প্রায় আট বছর থেকে মেঘালয় বনধ-মুক্ত রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এভাবে অসমে কেন কড়া দাওয়াই প্রয়োগ করা হচ্ছে না, তা বলে সরকারের বিরুদ্ধ সমালোচনার ঝড় উঠেছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top