News Flash

  • Home
  • Uncategorized
  • মাধ্যমিকের খারাপ ফলাফলের কারণ অনুসন্ধানে জেলা পরিক্রমা বিশেষজ্ঞ কমিটির
Image

মাধ্যমিকের খারাপ ফলাফলের কারণ অনুসন্ধানে জেলা পরিক্রমা বিশেষজ্ঞ কমিটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ এবছর মাধ্যমিকে মারাত্মক খারাপ ফলাফলের কারণ অনুসন্ধানে শিক্ষা দপ্তর সম্প্রতি ছয় সদস্যক একটি কমিটি গঠন করেছে৷ এই কমিটি ধলাই, খোয়াই, উত্তর এবং ঊনকোটি জেলায় বিভিন্ন সুকলের মাধ্যমিকের খারাপ ফলাফলের কারণ অনুসন্ধান করেছে৷ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, ওই কমিটি মাধ্যমিকে খারাপ ফলাফলের কারণ অনুসন্ধানে গিয়ে আশ্চর্য্য জনক অভিজ্ঞতার সম্মুখিন হয়েছে৷ তাঁর কথায়, কৈলাসহরে একটি সুকল সিলেবাস সম্পর্কে কিছুই জানে না৷ মুঙ্গিয়াকামীতে একটি সুকলে পঠন পাঠনের পরিকাঠামো নেই৷
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এবছর মাধ্যমিকে খারাপ ফলাফলের কারণ অনুসন্ধানে ছয় সদস্যক কমিটির নেতৃত্ব দিচ্ছেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য্য অরুনোদয় সাহা৷ তাঁর নেতৃত্বে ওই কমিটি গত ৯ জুলাই ধলাই জেলায় ৪১টি সুকল পরিদর্শন করেছে৷ তেমনি গত ১০ জুলাই উত্তর এবং ঊনকোটি জেলার ৪০ টি সুকল এবং খোয়াই জেলায় ২৫টি সুকল পরিদর্শন করেছে ওই কমিটি৷ পরিদর্শন কালে প্রধানশিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং অন্যান্যদের সাথে ওই কমিটির সদস্যরা সুকল গুলিতে পঠন পাঠনের হালহকিকত জানতে চেয়েছেন৷ পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার ফলাফল সংক্রান্ত খঁুটিনাটি তথ্য সংগ্রহ করেছেন৷ শিক্ষামন্ত্রীর কথায়, তখনই ওই কমিটির সদস্যরা জানতে পেরেছেন কৈলাসহরের একটি সুকল সিলেবাস সম্পর্কে জানে না৷ ওই কমিটির সদস্যরা আরও অবাক হয়েছেন দেখে মুঙ্গিয়াকামীতে একটি সুকলে পঠন পাঠনের যোগ্য পরিকাঠামো নেই৷ এই পরিস্থিতিতে মাধ্যমিকের ফলাফল ভালো হওয়া কোনও মতেই সম্ভব নয় বলে দাবি শিক্ষামন্ত্রীর৷ তাঁর কথায়, কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে ওই সুকলগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top