News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে মাওবাদীদের গুলিতে শহিদ দুই বিএসএফ জওয়ান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী রমন সিং
Image

ছত্তিশগড়ে মাওবাদীদের গুলিতে শহিদ দুই বিএসএফ জওয়ান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী রমন সিং

রায়পুর, ১৫ জুলাই (হি.স.): মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন দুই বিএসএফ জওয়ান। রবিবার ভোররাত ৩টে ৪৫মিনিট নাগাদ ছত্তিশগড়ের কানখের জেলার প্রতাপাউর থানার অন্তগর্ত বারকোট গ্রাম সংলগ্ন জঙ্গলে এই গুলির লড়াই হয়। মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে গুরুতর আহত হয়েছে এক বিএসএফ জওয়ান। শহিদ বিএসএফ জওয়ানদের প্রতি শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং। মাওবাদী হামলার নিন্দার করার পাশাপাশি শহিদ জওয়ানদের পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজধানী রায়পুর থেকে ২৫০ কিলোমিটার দূরে। কানখের জেলার প্রতাপাউর থানার অন্তগর্ত বারকোট গ্রাম সংলগ্ন জঙ্গলে টহল দিচ্ছিল বিএসএফের ১১৪ নম্বর ব্যাটিলিয়নের জওয়ানরা। সেই সময় অতর্কিতে বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে অবিরাম ধারায় গুলি বর্ষণ করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় বিএসএফ। মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হন দুই বিএসএফ জওয়ান। পাশাপাশি গুরুতর আহত হন আরও এক বিএসএফ জওয়ান। এরপর ঘটনাস্থল থেকে চম্পট দেয় মাওবাদীরা। পরে ওই এলাকায় বিএসএফ আরও জওয়ানদের মোতায়েন করা হয়। শহিদ জওয়ানদের দেহগুলিকে বিএসএফ-র ১১৪ নম্বর ব্যাটিলিয়নের হেডকোয়াটার পাঙ্খাজোর-এ নিয়ে আনা হয়। পাশাপাশি স্থানীয় হাসপাতালে আহত জওয়ানের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। মাওবাদীদের ধরতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। শহিদ জওয়ানদের পরিচয় জানা গিয়েছে। তারা হলেন লোকেন্দ্র সিং এবং মুখদিয়ার সিং। বাড়ি যথাক্রমে রাজস্থান ও পঞ্জাবে। অন্যদিকে আহত জওয়ানের নাম সন্দীপ দে। জেলার পুলিশ সুপার কে এস ধ্রুব জানিয়েছেন, রবিবার ভোররাত ৩টে ৪৫মিনিট নাগাদ বিএসএফ জওয়ানরা ফিরছিল। তখনই মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় বিএসএফ জওয়ানদের। এতে দুই জওয়ান নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। মাওবাদীদের ধরতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

এর আগে ৯ জুলাই ওই একই জেলায় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে শহিদ হন দুই বিএসএফ জওয়ান।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top