News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি হোক অথবা ডেয়ারি, মহিলাদের অবদান ছাড়া কল্পনাই করা যায় না : প্রধানমন্ত্রী
Image

কৃষি হোক অথবা ডেয়ারি, মহিলাদের অবদান ছাড়া কল্পনাই করা যায় না : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.): ভারতীয় কৃষি সেক্টর হোক অথবা ডেয়ারি সেক্টর, মহিলাদের অবদান ছাড়া কল্পনাই করা যায় না| বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সিং মারফত স্বনির্ভর গোষ্ঠীর (সেলফ হেল্প গ্রুপ) সঙ্গে যুক্ত মহিলাদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ভিডিও কনফারেন্সিং মারফত বৃহস্পতিবার সকালে গোটা দেশের স্বনির্ভর গোষ্ঠীর (সেলফ হেল্প গ্রুপ) সঙ্গে যুক্ত মহিলাদের সঙ্গে বার্তালাভ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| গোটা দেশের বিভিন্ন প্রান্তে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়|
ভিডিও কনফারেন্সিং মারফত প্রধানমন্ত্রী এদিন বলেছেন, ‘এই মুহূর্তে যে কোনও সেক্টরই হোক না কেন, সর্বত্রই বহু সংখ্যক মহিলাদের কাজ করতে দেখা যায়| ভারতীয় কৃষি সেক্টর অথবা ডেয়ারি সেক্টর, মহিলাদের অবদান ছাড়া কল্পনাই করা যায় না|’ প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘ছত্তিশগড়ের ২২টি জেলায় ১২২টি ‘বিহান বাজার’ আউটলেট খোলা হয়েছে| ওই সমস্ত আউটলেটে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা প্রস্তুত করা ২০০-রও বেশি প্রোডাক্টস বিক্রি করা হচ্ছে|’ দেশের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা, দীন দয়াল অন্ত্যোদয় যোজনা-র অধীনে তরুণদের দক্ষতা উন্নীত করার জন্য বিশেষ লক্ষ্য রাখা হচ্ছে| স্ব-নির্ভরযোগ্য হওয়ার জন্য তরুণদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তাঁরা নিজ নিজ ইচ্ছা অনুসারে জীবনযাপন করতে পারেন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top