News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচনের লক্ষ্যে সিপিএম পরিবর্তন করতে চলেছে রণকৌশল
Image

লোকসভা নির্বাচনের লক্ষ্যে সিপিএম পরিবর্তন করতে চলেছে রণকৌশল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৮ জুলাই৷৷ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সিপিএম নির্বাচনী রণকৌশলে কিছু পরিবর্তন আনতে চলেছে৷ হায়দ্রাবাদে পার্টি কংগ্রেসের দলের সিদ্ধান্ত হয়েছিল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসর মতো দলগুলিকে সরাসরি জোট গঠন করা হবে না৷ কিন্তু, এখন যেভাবেই হোক বিজেপিকে রুখতে হবে, আর সেজন্য সিপিএম রণকৌশলে কিছু পরিবর্তন করতে চাইছে৷ এক্ষেত্রে বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর জন্য অন্য যেকোন বড় দলকে সমর্থন করবে সিপিএম৷ রবিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে সিপিএম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এই কথাগুলি বলেন৷
তিনি কংগ্রেসের সঙ্গে সম্পর্কের বিষয়ে সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে বলেন, এখন মূল উদ্দেশ্য হচ্ছে বিজেপিকে ক্ষমতা থেকে সরানো৷ এর জন্য অঞ্চল ভেদে নীতিগত কিছু তারতম্য থাকবে৷ তাই সিপিএম স্লোগান ঠিক করেছে মোদি হঠাও দেশ বাঁচাও এবং তৃণমূল হঠাও পশ্চিমবঙ্গ বাঁচাও৷ সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, শনিবার জম্মু-কাশ্মীরে সেনাদের সঙ্গে সংঘর্ষে এক যুবতীসহ দুই যুবকের মৃত্যু হয়েছে৷ তবে, এটা ঠিক, সেই রাজ্যে এখনও পাথররাজ রয়েছে৷ কিন্তু, সেনাবাহিনী প্রথমে পাথরবাজদের গুলি করছে৷ এই কারণে তিনজনের মৃত্যু হয়েছে৷ তিনি অভিযোগ করেন, বিজেপি এবং আরএসএস এর নির্দেশে বিভেদকামী ধবংসাত্মক রাজনীতি করছে৷
ত্রিপুরা প্রসঙ্গে সীতারাম ইয়েচুরি বলেন, বিরোধীদের উপর লাগাতর আক্রমণ চালাচ্ছে বিজেপি সরকার৷ বিশেষ করে আক্রমণ চলছে বামফ্রন্ট কর্মী সমর্থকদের উপর৷ এভাবে পশ্চিমবঙ্গেও বামফ্রন্টের কর্মী সমর্থকদের উপর চলছে দমনপীড়ন৷ ত্রিপুূরা রাজ্যে যে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে বিজেপি এবং আরএসএস৷ ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে যে সন্ত্রাসের পরিবেশ তৈরী হয়েছে, তা সর্বভারতীয় স্তরে নিয়ে যাবে সিপিএম৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top