News Flash

  • Home
  • Uncategorized
  • কাবুলে সাফল্য নিরাপত্তা বাহিনীর, খতম ১০ আইএসআইএল সন্ত্রাসবাদী
Image

কাবুলে সাফল্য নিরাপত্তা বাহিনীর, খতম ১০ আইএসআইএল সন্ত্রাসবাদী

কাবুল, ৩০ মে (হি.স.): সন্ত্রাসবাদ দমনে বড়সড় সাফল্য পেল আফগান নিরাপত্তা বাহিনী| আফগানিস্তানের রাজধানী কাবুলে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে ১০ জন ইসলামিক স্টেট অফ ইরাক এন্ড লেভান্ত (আইএসআইএল) সন্ত্রাসবাদী| বুধবার কাবুলে অবস্থিত আভ্যন্তরীণ মন্ত্রকের বিল্ডিংয়ে বাইরে পরপর দু’বার বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসবাদীরা| এরপর আততায়ীরা বিল্ডিংয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে, তখনই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের গুলির লড়াই শুরু হয়| দীর্ঘ গুলির লড়াইয়ে খতম হয়েছে ১০ জন সন্ত্রাসবাদী| তবে, দুঃসংবাদ হল-গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে একজন পুলিশ কর্মীর, এছাড়াও আহত হয়েছেন আরও পাঁচজন|

আভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র নাজিব ড্যানিশ জানিয়েছেন, বিল্ডিংয়ের খুব কাছেই বিস্ফোরণ ঘটে সন্ত্রাসবাদীরা| বিস্ফোরণের পরই সন্ত্রাসবাদীরা বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছিল, কিন্তু নিরাপত্তা বাহিনীর জওয়ানরা সতর্ক থাকায় আততায়ীদের সেই চেষ্টা ভেস্তে গিয়েছে| দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ে খতম হয়েছে ১০ জন সন্ত্রাসবাদী| হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট অফ ইরাক এন্ড লেভান্ত (আইএসআইএল) জঙ্গি সংগঠন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top