News Flash

  • Home
  • Uncategorized
  • পিএনবি কান্ডে নীরব মোদী সহ ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের
Image

পিএনবি কান্ডে নীরব মোদী সহ ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের

নয়াদিল্লি, ১৪ মে (হি.স.) : পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ঋণ দুর্নীতিতে নীরব মোদী সহ ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। চার্জশিটে নাম রয়েছে ব্যাঙ্কের প্রাক্তন কর্ণধার ঊষা অনন্তসুব্রহ্মণ্যমেরও। বর্তমানে এলাহাবাদ ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন তিনি।
জানা গিয়েছে, ২০১৫ – ২০১৭ পর্যন্ত পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দায়িত্বে ছিলেন ঊষা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালে রিজার্ভ ব্যাঙ্কের আন্তর্জাতিক ইন্টারব্যাঙ্কিং টেলিযোগাযোগ সংক্রান্ত নির্দেশিকা মানেননি তিনি। ঊষা ছাড়াও সংস্থার আরও তিনকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে চার্জশিটে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন কেভি ব্রহ্মাজি রাও, সঞ্জীব সরণ ও নেহাল আহদ। প্রায় ১৩ হাজার কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে স্বর্ণব্যবসায়ী নীরব মোদির বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই।
এছাড়াও অভিযুক্তের তালিকায় রয়েছেন ব্যাঙ্কের একাধিক আধিকারিক। নীরব মোদী ও মেহুল চোস্কির সঙ্গে আঁতাত করে ভুয়ো লেটার অফ আন্ডারটেকিং জারি করার অভিযোগ আনা হয়েছে। এই নথিগুলি ব্যবহার করেই ৬,০০০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন তিনি। নীরব মোদীর তিনটি সংস্থা ডায়মন্ড আর ইউএস, সোলার এক্সপোর্টস ও স্টেলার ডায়মন্ডের বিরুদ্ধে আগেই তিনটি এফআইআর দায়ের করেছে সিবিআই। চার্জশিটে নীরব মোদী ছাড়াও নাম রয়েছে তাঁর ভাই নিশল মোদী ও সুভাষ পরব নামে তাঁর সংস্থার এক আধিকারিকের। তবে চার্জশিটে কেলেঙ্কারিতে মেহুল চোস্কির ভূমিকার বিস্তারিত বিবরণ নেই। ইতিমধ্যেই নীরব মোদির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বাতিল করা হয়েছে পাসপোর্টও।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top