News Flash

  • Home
  • Uncategorized
  • ধারাবাহিক বিস্ফোরণে ইন্দোনেশিয়া নিহত ৯ ও গুরুতর আহত ৪০
Image

ধারাবাহিক বিস্ফোরণে ইন্দোনেশিয়া নিহত ৯ ও গুরুতর আহত ৪০

জাকার্তা, ১৩ মে (হি.স.) : ধারাবাহিক বোমা বিস্ফোরণে চাঞ্চল্য ছড়াল ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায়। রবিবার স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিট নাগাদ শহরের তিনটি জায়গায় বোমা বিস্ফোরণ হয়। ভয়াবহ এই বিস্ফোরণে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি আহত হয়েছে আরও ৪০ জন। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে মৃতের সংখ্যা বাড়তে পারে।
স্থানীয় প্রশাসন সূত্রের খবর এদিন মাত্র ১০ মিনিটের ব্যবধানে শহরের তিন জায়গায় বোমা বিস্ফোরণ হয়। এর মধ্যে সান্টা মারিয়া ক্যাথলিক গির্জার সামনে একটি বিস্ফোরণ হয়। চার্চের সামনে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বম্ব স্কোয়্যাড। অন্যদিকে পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রেন্স বারুং জানিয়েছেন, শহরের তিনটি গির্জার সামনে বিস্ফোরণগুলি ঘটে। সান্টা মারিয়ার সামনে যে বিস্ফোরণ ঘটেছে সেটি আত্মঘাতী বিস্ফোরণে।
এই বিস্ফোরণের পেছনে আন্তর্জাতিক ইসলামিক জঙ্গি সংগঠন আইসিসের হাত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। কারণ কিছুদিন আগে জাকার্তার শহরতলিতে একটি সংশোধনাগারের ভেতর ৫ পুলিশকর্মী এবং এক বন্দিকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। পরে এই ঘটনার দায় স্বীকার করে নেয় আইসিস। প্রসঙ্গত, ২৬০ মিলিয়ন জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র। কিন্তু একই সঙ্গে বিপুল পরিমাণে বৌদ্ধ, হিন্দু, খ্রিষ্টান ধর্মালম্বী মানুষরাও বসবাস করে এখানে। বিগত কয়েক বছর ধরে দেশের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা বেড়ে গিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্লেমান শহরে এক ব্যক্তি তলোয়ার হাতে গির্জায় ঢোকার চেষ্টা করে। পরে পুলিশের গুলিতে সেই ব্যক্তি প্রাণ হারায়। বিগত ১৫ বছর ধরে দেশের প্রায় ১৭০০০ দ্বীপে বিচ্ছিন্নবাদী জঙ্গিগোষ্ঠী বাড়বাড়ন্তের ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top