News Flash

  • Home
  • Uncategorized
  • সামাজিক ভাতা চালু রেখেই পর্যালোচনা করতে ক্ষুব্ধ কংগ্রেস দাবী জানাল, জুনের মধ্যে ভাতা চালুর সময় বেঁধে দিল বিজেপি
Image

সামাজিক ভাতা চালু রেখেই পর্যালোচনা করতে ক্ষুব্ধ কংগ্রেস দাবী জানাল, জুনের মধ্যে ভাতা চালুর সময় বেঁধে দিল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে ৷৷ সামাজিক ভাতা প্রদানে রাজ্যে দীর্ঘসময় ধরে বহু অনিয়ম হয়েছে৷ তাই, বর্তমান সরকার সামাজিক ভাতা পর্যালোচনা করতে চাইছে৷ সেজন্য পর্যালোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত ভাতা বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করেছে৷ ভাতা বন্ধ রাখার সিদ্ধান্তে ভিষণ চটেছে প্রদেশ কংগ্রেস৷ সামাজিক ভাতা চালু রেখেই পর্যালোচনা করার দাবি জানিয়েছে দল৷ শুধু তাই নয়, এই দাবিতে প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে দলের কর্মী সমর্থকরা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ এদিকে, বিজেপি জুনের মধ্যেই সমস্ত পর্যালোচনার কাজ সমাপ্ত করে ভাতা চালু করার জন্য রাজ্য সরকারকে সময় বেঁধে দিয়েছে৷

শুক্রবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার বক্তব্য, রাজ্যে ৪ লক্ষাধিক সামাজিক ভাতা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ এই পর্যালোচনার কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত ভাতা বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, গরীব মানুষের ভাতা বন্ধ করে দেওয়া মেনে নেওয়া যায়না৷ তাঁর কথায়, পূর্বতন সরকারের আমলে নিশ্চয়ই ভাতা প্রদানে নানা অনিয়ম হয়েছে৷ সেক্ষেত্রে ভাতা পর্যালোচনাকে প্রদেশ কংগ্রেস স্বাগত জানাচ্ছে৷ কিন্তু, ভাতা চালু রেখেই পর্যালোচনা করা উচিত৷ কারণ, অনেকেই এই ভাতার টাকায় ঔষধ কিংবা চাল ক্রয় করেন৷ ভাতা বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা অসহায় অবস্থায় পড়েছেন৷

এদিকে, সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা প্রতীমা ভৌমিক ভাতা প্রদানে পর্যালোচনার কাজ জুনের মধ্যেই সমাপ্ত করে ভাতা চালুর জন্য রাজ্য সরকারকে সময় বেঁধে দিয়েছেন৷ তাঁর কথায়, রাজ্যে বর্তমানে মৃত ব্যক্তিও ভাতা পাচ্ছেন৷ বিপিএলের হার নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে৷ তাই সামাজিক ভাতার পর্যালোচনা করে দ্রুত চালু করা হোক৷ পাশাপাশি তিনি ভাতার রাশি বাড়ানোর দাবি জানিয়েছেন৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top