News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস ভাল ফল করলে, প্রধানমন্ত্রীর পদে বসতে আমি প্রস্তুত : রাহুল গান্ধী
Image

কংগ্রেস ভাল ফল করলে, প্রধানমন্ত্রীর পদে বসতে আমি প্রস্তুত : রাহুল গান্ধী

বেঙ্গালুরু, ৮ মে (হি.স.) : আগামী লোকসভা নির্বাচনে সংসদে কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠা পেলে তিনি প্রধানমন্ত্রী পদে বসতে প্রস্তুত। মঙ্গলবার সাংবাদিকের প্রশ্নের উত্তরে এমনই বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন তিনি বলেন, গোটা বিষয়টি পরিস্থিতির উপর নির্ভর করছে। যদি নির্বাচনে কংগ্রেস ভাল ফলাফল করে এবং সংসদে বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। তবে হ্যাঁ আমি প্রধানমন্ত্রী পদে বসতে প্রস্তুত। কংগ্রেস সভাপতি আরও বলেন, আমি নিশ্চিত পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আর নরেন্দ্র মোদীকে দেখতে পাওয়া যাবে না। কংগ্রেস যদি একটি প্ল্যাটফর্ম (অবিজেপি দলগুলি নিয়ে জোট) গড়ে তুলতে পারে। তা হলে নির্বাচনে বিজেপি হেরে যাবে।
ছত্তিশগড় এবং রাজস্থানে বিধানসভা নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করা হলে সোনিয়া তনয় বলেন, ছত্তিশগড় এবং রাজস্থান বিধানসভা নির্বাচনে কংগ্রেস জিতবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নিজের যাবতীয় ক্ষোভ উগড়ে দিয়ে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী শুধুমাত্র ‘মন কি বাত’ করেন। কিন্তু তিনি কখনই দেশের মানুষের কথা শুনছেন না। উত্তরপ্রদেশে বিজেপি বিধায়ক এক মহিলাকে ধর্ষণ করলেন। কিন্তু এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী একটি কথাও বললেন না। এদিন বিজেপি নেতা তথা কর্ণাটকে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরাপ্পা বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, প্রধানমন্ত্রী একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেছেন।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top