News Flash

  • Home
  • Uncategorized
  • অবিরাম তুষারপাত কেদারনাথ ও বদ্রীনাথে, আটকে পড়লেন হরিশ রাওয়াত
Image

অবিরাম তুষারপাত কেদারনাথ ও বদ্রীনাথে, আটকে পড়লেন হরিশ রাওয়াত

দেহরাদূন, ৮ মে (হি.স.): অবিরাম তুষারপাতের দাপট ও খারাপ আবহাওয়ার কারণে সাময়িকের জন্য বন্ধ রাখা হল বার্ষিক কেদারনাথ যাত্রা| আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে পুন্যার্থীদের যেতে দেওয়া হচ্ছে না| দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পুন্যার্থীদের পাশাপাশি, তুষারপাতের কবলে পড়েছেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা হরিশ রাওয়াত, রাজ্যসভার সাংসদ প্রদীপ তামতা এবং স্থানীয় বিধায়ক মনোজ রাওয়াত সহ অন্যান্যরা|
প্রশাসন সূত্রের খবর, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত প্রবল পরিমাণে তুষারপাত হয় কেদারনাথ মন্দির ও সংলগ্ন অঞ্চলে| অবিরাম তুষারপাত ও খারাপ আবহাওয়ার কারণে ভিম্বালি ও লিনচৌলির আগে যেতে দেওয়া হচ্ছে না পুন্যার্থীদের| রুদ্রপ্রয়াগ জেলা ম্যাজিস্ট্রেট মঙ্গেশ ঘিলদিয়াল জানিয়েছেন, ‘আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত পুন্যার্থীদের অপেক্ষা করতে বলা হয়েছে| তুষারপাতের কারণে আটকে পড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা হরিশ রাওয়াত, রাজ্যসভার সাংসদ প্রদীপ তামতা এবং স্থানীয় বিধায়ক মনোজ রাওয়াত সহ অন্তত ১২ জন কংগ্রেস নেতা|’
কেদারনাথ মন্দিরের পাশাপাশি প্রবল পরিমাণে তুষারপাত হয়েছে বদ্রীনাথ মন্দির চত্বরেও| সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পাঁচটা পর্যন্ত একটানা তুষারপাত হয় বদ্রীনাথ মন্দির চত্বরে| প্রায় দু’ইঞ্চি বরফ জমে যায় মন্দির চত্বরে| যদিও, বদ্রীনাথ যাত্রায় কোনও বিঘ্ন ঘটেনি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top