News Flash

  • Home
  • Uncategorized
  • তামিলনাডুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক পুরুষ হাতির, তদন্তে পুলিশ
Image

তামিলনাডুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক পুরুষ হাতির, তদন্তে পুলিশ

চেন্নাই, ৬ মে (হি.স.) : উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত এক পুরুষ হাতি। রবিবার তামিলনাডুর বন বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, শনিবার এলানচি গ্রামের কাদামবুর জঙ্গলের কাছে ক্ষেতে একটি পুরুষ হাতি মৃতদেহ দেখতে পায় গ্রামবাসী। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বন দফতরকে। ঘটনাস্থলে আসে বন দফতরের কর্মীরা। ডেকে আনা হয় পশু চিকিৎসকদের। বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে ওই হাতির বলে জানিয়েছেন পশু চিকিৎসকেরা।
এই ঘটনায় পুলিশের তরফে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশে অনুমান ক্ষেতের চারিদিকে বৈদ্যুতিক ফেন্সের তারের সংযোগের আসার ফলে ওই পুরুষ হাতিটির মৃত্যু হয়েছে। ক্ষেতের মালিককে ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। ক্ষেতের ফসল যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য ক্ষেতের চারিদিকে বৈদ্যুতিক ফেন্স লাগানো হয়েছিল। সেই বৈদ্যুতিক ফেন্সের তারের সংযোগে আসতেই মৃত্যু হয়েছে ওই হাতির।
এই নিয়ে তামিলনাডুতে দ্বিতীয়বার এই ঘটনা ঘটল। গত ৩ মে নেইথালাপুরম গ্রামে ১১ বছরের একটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top