News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রামীণ এলাকার উন্নয়নে সবচেয়ে জরুরী সড়ক উন্নয়ন ঃ রাজ্যপাল
Image

গ্রামীণ এলাকার উন্নয়নে সবচেয়ে জরুরী সড়ক উন্নয়ন ঃ রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ আজ দ্য ইনষ্টিটিউট অব ইঞ্জিনিয়ারস ত্রিপুরা ষ্টেট সেন্টারের উদ্যোগে প্রজ্ঞাভবনে দীর্ঘস্থায়ী গ্রামীণ উন্নয়নের উপর ১ দিনের সেমিনার আয়োজিত হয়৷ প্রদীপ প্রেজ্জ্বলন করে সেমিনারের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যপাল রথাগত রায়৷ অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের গ্রামোন্নয়ঝন দপ্তরের প্রধান সচিব এল কে গুপ্তা, দ্য ইনষ্টিটিউট অব ইঞ্জিনিয়ার সভাপতি শিশির কুমার ব্যানার্জী, রুরাল ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস পি দত্ত প্রমুখ৷ রাজ্যপাল তাঁর আলোচনায় রাজ্য ও বহিঃরাজ্যের অনেক অনুষ্ঠানে রাজ্যপাল হিসাবে আমন্ত্রিত হলেও ত্রিপুরায় এই ধরণের সমাবেশে একজন বাস্তুকার হিসাবে আমন্ত্রিত হতে পেরে অত্যন্ত প্রীতবোধ করছেন বলে জানান৷ তিনি বলেন, ২০১৯ সালে এই রাজ্যে ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারস কংগ্রেসের সমাবেশ আয়োজিত হবে জেনে আমি খুবই আনন্দিত৷ এটা এই ছোট্ট রাজ্য ত্রিপুরার জন্যও খুবই সম্মানজনক বিষয়৷ এজন্য তিনি ত্রিপুরা ষ্টেট সেন্টারের  কর্মকর্তাদের শুভেচ্ছা জানান৷ রাজ্যপাল তথাগত রায় বলেন, ভারতবর্ষের এক বিরাট অংশ গ্রামীণ এলাক, যেখানে বিশাল সংখ্যক মানুষ বসবাস করেন৷ কিন্তু গ্রামীণ ভারতের বিকাশ সেভাবে ঘটেনি৷ যদ্যি বর্তমানে দীর্ঘস্থায়ী গ্রামীণ উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে৷ তিনি বলেন, গ্রামীণ এলাকার উন্নয়নে সবচেয়ে বেশী জরুরী হচ্ছে সড়ক যোগাযোগের উন্নয়ন, পাইপ যোগে পানীয় জলের সরবরাহ ও দক্ষতার উন্নয়ন৷ তিনি বলেন, এখনও ত্রিপুরার অনেক গ্রামে মহিলাদের দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে ছড়া থেকে পানীয় জল নিয়ে আসতে হয়, যা দুর্ভাগ্যজনক৷ রাজ্যপাল দীর্ঘস্থায়ী গ্রামীণ উন্নয়নে পরিকল্পনা রূপায়ণে গ্রামীণ সম্পদকে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top