News Flash

  • Home
  • Uncategorized
  • ২০১৮ রাজ্য বিধানসভা নির্বাচনে প্রার্থীদের অর্থ ব্যয়ের সীমা অতিক্রম হয়নি, এডিআর রিপোর্টে প্রকাশ
Image

২০১৮ রাজ্য বিধানসভা নির্বাচনে প্রার্থীদের অর্থ ব্যয়ের সীমা অতিক্রম হয়নি, এডিআর রিপোর্টে প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল ৷৷ ২০১৮ বিধানসভা নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থীই নির্বাচন কমিশন অনুমোদিত অর্থ ব্যয়ের সীমা অতিক্রম করেননি৷ এসোসিয়েশন ফর ডেমেক্রেটিক রিফর্মস (এডিআর) এর রিপোর্টে তা প্রকাশি হয়েছে৷ এদিকে, ২০১৩ বিধানসভা নির্বাচনের তুলনায় ২০১৮ বিধানসভা নির্বাচনে ভোটের হারে ৩ শতাংশ কমেছে৷ কিন্তু একই হারের ব্যবধানে এবছরও সরকার গঠিত হয়েছে৷ ২০১৩ বিধানসভা নির্বাচনে ভোটের হার ছিল ৯৪ শতাংশ৷ ২০১৮ বিধানসভা নির্বাচনে ৩ শতাংশ কমে তা দাড়িয়েছে ৯১ শতাংশ৷ কিন্তু, ২০১৩ বিধানসভা নির্বাচনে ৫৩  শতাংশ ভোট পেয়ে বামফ্রন্ট জয়ি হয়েছিল৷ এবছরও ৫৩ শতাংশ ভোট পেয়েই বিজেপি – আইপিএফটি জোট সরকার গঠিত হয়েছে৷ এসংক্রান্ত সমস্ত তথ্য এডিআর প্রকাশ করেছে৷

এবছর নির্বাচনে ১৬টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করেছে৷ নির্দল সহ মোট প্রার্থী ছিলেন ২৯৭ জন৷ ২০১৩ বিধানসভা নির্বাচনে ১৪ টি রাজনৈতিক দলের নির্দল সহ মোট প্রার্থী সংখ্যা ছিল ২৪৯জন৷ গত বিধানসভা নির্বাচনের তুলনায় এবছর ভোটের হার কমেছে ঠিকই কিন্তু বিজয়ী দলের প্রার্থীদের অধিকাংশদেরই ভোটের হার বেড়েছে৷ তাৎপর্য্য পূর্ণ বিষয় হলো, এবার ‘না’ ভোটার অনেক বেড়েছে৷ সবচেয়ে বেশি ‘না’  ভোট পড়েছে রাধাকিশোরপুর এবং ছাওমনু বিধানসভা কেন্দ্রে৷ ঐ দুটি কেন্দ্রে যথাক্রমে ২.১৩ শতাংশ এবং ১.২৮ শতাংশ ‘না’ ভোট পড়েছে৷

এবার জয়ের ব্যবধানের ক্ষেত্রে টাকারজলা কেন্দ্রে আইপিএফটি প্রার্থী এনসি দেববর্মা সবচেয়ে বেশি ব্যবধানে জয়ী হয়েছেন৷ তাঁর জয়ের ব্যবধান ৫৭ শতাংশ৷ তিনি এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ভোটও পেয়েছেন৷ তাঁর প্রাপ্ত ভোটের হার ৬২ শতাংশ৷ এছাড়া টাউন বড়দোয়ালি কেন্দ্রের বিজেপি প্রার্থী আশীষ কুমার সাহা এবং বনমালিপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বেশি ভোট পেয়েছেন৷ তাঁরা শতাংশের হিসাবে যথাক্রমে ৬১.৯ শতাংশ এবং ৬১.৬ শতাংশ ভোট পেয়েছেন৷ জয়ের ব্যবধানের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ী হয়েছেন টাউন বড়দোয়ালি কেন্দ্রের বিজেপি প্রার্থী আশীষ কুমার সাহা৷ শতাংশের হিসেবে তাঁর জয়ের ব্যবধান ৪৬ শতাংশ৷

এবারের নির্বাচনে মোট ৪৭ জন বিধায়ক ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন৷ এবং ১২ জন বিধায়ক ৫০ শতাংশের কম ভোট পেয়েছেন৷ এবারের নির্বাচনে সবচেয়ে কম ভোট পেয়ে জয়ী হয়েছেন সিপিএমের মবস্বর আলি৷ তিনি ৪৫.৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন৷ এছাড়া আইপিএফটির ধনঞ্জয় ত্রিপুরা ৪৭.৩ শতাংশ এবং সিপিএমের তপন চক্রবর্তী ৪৭.৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন৷ বিজেপি দলের চার জন প্রার্থী, সিপিএমের ছয় জন এবং আইপিএফটির দুই জন প্রার্থী ৫০ শতাংশের কম ভোট পেয়ে জয়ী হয়েছেন৷

এদিকে, এডিআর প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাবও প্রকাশ করেছে৷ তাৎপর্য্য পূর্ণ বিষয় হলো, নির্বাচন কমিশন অনুমোদিত ব্যয়ের সীমার তুলনায় অনেক কম খরচ করেছেন প্রার্থীরা৷ ২৫ জন বিধায়ক ১০ লক্ষ টাকার কম নির্বাচনে ব্যয় করেছেন৷ এবারের নির্বাচনে গড় ব্যয়ের পরিমাণ ১১ লক্ষ ২৫ হাজার টাকা৷ এডিআর রিপোর্ট অনুযায়ী বিজেপির ৩৬ জন বিধায়কের গড় ব্যয় ১২ লক্ষ ৯৬ হাজার টাকা৷ সিপিএমের ১৬ জন বিধায়কের গড় ব্যয় ৭ লক্ষ ৬৮ টাকা এবং আইপিএফটির ৮ জন বিধায়কের গড় ব্যয় ১০ লক্ষ ৬৯ টাকা৷ এবারের নির্বাচনে শম্ভূুলাল চাকমা সবচেয়ে বেশি খরচ করেছেন৷ তাঁর নির্বাচনী ব্যয় বরাদ্দের ৯৯ শতাংশ তিনি খরচ করেছেন৷ এছাড়া প্রেম কুমার রিয়াং ৯৮ শতাংশ এবং বিশ্ববন্ধু সেন ৯৫ শতাংশ খরচ করেছেন৷

মন্ত্রিসভার সদস্যদের মধ্যে সান্ত্বনা চাকমা নির্বাচনে সবচেয়ে বেশি খরচ করেছেন৷ তিনি নির্বাচনে ১৬ লক্ষ ২৩ হাজার টাকা খরচ করেছেন৷ এছাড়া বেশি খরচ করেছেন খাদ্য মন্ত্রী মনোজ কান্তি দেব৷ তাঁর খরচের পরিমান ১৫ লক্ষ ১৩ হাজার টাকার৷ এদিকে, সবচেয়ে কম খরচ করেছেন রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা৷ তিনি মোট বররাদ্দের ৩৮ শতাংশ অর্থ নির্বাচনে খরচ করেছেন৷ এছাড়া কম খরচ করেছেন বন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া এবং স্বাস্থ্য মন্ত্রী সুদীপ রায় বর্মন৷ তাঁদের দুজনেরই খরচের পরিমান যথাক্রমে মোট বরাদ্দের ৪৭ শতাংশ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top