News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় চাকরি মেলা , প্রথম দিনে ৯৮৪ জনের নিয়োগ সুনিশ্চিত
Image

আগরতলায় চাকরি মেলা , প্রথম দিনে ৯৮৪ জনের নিয়োগ সুনিশ্চিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ নবগঠিত বিজেপি- আইপিএফটি সরকার গঠনের পর রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে তারই অঙ্গ হিসেবে আজ আগরতলায় একটি চাকরি মেলা অনুষ্ঠিত হয়৷ আগরতলায় কুঞ্জবনস্থিত আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যামন্দিরের কর্মবিনিয়োগ জনশক্তি ও পরিকল্পনা দপ্তরের উদ্যোগে তামিলনাড়ুর সাউদার্ন ইন্ডিয়া মিল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই চাকরি মেলায় তামিলনাড়ুর ৭টি কাপড়ের কলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷ আজ প্রথম দিনের এই চাকরি মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তের তিন সহস্রাধিক বেকার যুবক-যুবতী অংশ নিয়েছে৷

মূলত ঃ তামিলনাড়ুর কাপড়ের কলগুলিতে শ্রমিক হিসেবে নিযুক্তির জন্যই এই চাকরি মেলা অনুষ্ঠিত হয়৷ আজ প্রথম দিনে ৯৮৪ জনের নিয়োগ সুনিশ্চিত করা হয়েছে৷ আগামীকালও এই মেদ্ভ্রলত্রা চলবে৷ এই চাকরি মেলা সফলভাবে আয়োজন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলির পাশাপাশি সমস্ত জেলা প্রশাসন ও মহকুমা প্রশাসনও সহযোগিতা করেছে৷ চাকরি মেলায় নির্বাচিত প্রার্থীরা আগামী ৮ মে আগরলা থেকে হামসফর এক্সপ্রেসে চেন্নাই-এর উদ্দেশ্যে রওনা হবে৷ এজন্য নির্বাচিত প্রার্থীদের আগামী ৭ মে কর্মবিনিয়োগ ও জনশক্তি দপ্তর থেকে রেলের টিকিট সংগ্রহ করার জন্য আহ্বান জানানো হয়েছে৷ উল্লেখ্য যে, নির্বাচিত প্রার্থীদের আগরতলা থেকে চেন্নাই যাওয়ার রাহা খরচ তামিলনাড়ুর সংশ্লিষ্ট কাপড়ের কলগুলিই বহন করবে বলে জানানো হয়েছে৷ এই চাকরি মেলায় আজ ন্যাশনাল ইনস্টিটিউট অব ইলেট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজির আগরতলা সেন্টারের উদ্যোগে একটি কর্মবিনিয়োগ সংক্রান্ত সচেতনতা শিবিরের আয়োজন করা হয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top