News Flash

  • Home
  • Uncategorized
  • অবসর ভেঙে ক্রিকেটে ফিরতে চান অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক
Image

অবসর ভেঙে ক্রিকেটে ফিরতে চান অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক

সিডনি, ৮ এপ্রিল (হি.স.) : অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব হাতে নেওয়ার জন্য অবসর ভেঙে ক্রিকেটে ফিরতে চান বলে জানালেন প্রাক্তন অস্ট্রেলিয়া দলের তারকা ব্যাটসম্যান মাইকেল ক্লার্ক৷ দক্ষিণ অাফ্রিকা সফরে বল বিকৃতি কান্ডে অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার একবছর ও ওপেনার ক্যামেরন ব্যানক্রফট ৯ মাসের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছেন৷ দলের দুরাবস্থা ঠেকাতে তড়িঘড়ি টিম পেইনকে অধিনায়ক ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা সফর শেষ করেছে অস্ট্রেলিয়া৷

তবে সামনেই রয়েছে ইংল্যান্ড সফর৷ এছাড়া অাগামী ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের লড়াইয়েও স্মিথ-ওয়ার্নারদের পাওয়া যাবে কি না, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়৷ এরকম এক কঠিন পরিস্থিতিতে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব হাতে নেওয়ার জন্য অবসর ভেঙে ক্রিকেটে ফিরতে চান বলে জানিয়েছেন মাইকেল ক্লার্ক৷ আইপিএলে ধারাভাষ্যকারের ভূমিকা নিয়ে এই মুহূর্তে ভারতে রয়েছেন ক্লার্ক৷ ভারতের এক সংবাদমাধ্যেমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমি দেশের ক্রিকেটের জন্য যা কিছু করতে রাজি আছি৷ আমি শুধু বসে বসে দেখব তা হয় না৷ ওরা চাইলে আমি আমার অভিজ্ঞতা নিয়ে আবার বাইশ গজে ফিরে টিমকে নেতৃত্ব দিতে রাজি৷’

২০১৫ সালে ইংল্যান্ডে অ্যাসেজের সময় খারাপ পারফর্ম করার কারণে ক্রিকেটকে বিদায় জানিয়ে ছিলেন ক্লার্ক৷ এবার নিজের অতীত অভিজ্ঞতা নিয়েই অবসর ভেঙে অজিদের পাশে দাঁড়াতে চাইছেন ক্লার্ক৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top