News Flash

  • Home
  • Uncategorized
  • বড়সড় প্রতারণামূলক লেনদেনের হদিশ পেল পিএনবি, অবগত করা হয়েছে এনফোর্সমেন্ট বিভাগকে
Image

বড়সড় প্রতারণামূলক লেনদেনের হদিশ পেল পিএনবি, অবগত করা হয়েছে এনফোর্সমেন্ট বিভাগকে

মুম্বই, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): বড়সড় ভুয়ো ও প্রতারণামূলক লেনদেনের হদিশ পেল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)| বাণিজ্যনগরী মুম্বইয়ে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি শাখায় ১১,৩৭৯ কোটি ৬০ লক্ষ ২৮ হাজার কোটি টাকার (মার্কিন ডলারে ১৭৭১.৬৯ মিলিয়ন) লেনদেনের হদিশ পেলেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ| যা সম্পূর্ণ ভুয়ো ও প্রতারণামূলক| বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পিএনবি ব্যাঙ্ক কর্তৃপক্ষ|

তবে, বিপুল পরিমাণে টাকা লেনদেনে জড়িত অ্যাকাউন্ট হোল্ডারদের নাম প্রকাশ্যে আনেনি পিএনবি ব্যাঙ্ক কর্তৃপক্ষ| লেনদেন গুলির তদন্ত শুরু হয়েছে|ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক| পিএনবি-র তরফে বিবৃতিতে জানানো হয়েছে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মুম্বইয়ের একটি শাখায় বিপুল অঙ্কের লেনদেনের প্রতারণা ও অবৈধ লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে| মূলত বেশ কয়েকজন অ্যাকাউন্ট হোল্ডারকে সুবিধা পাইয়ে দিতে তাদের সম্মতিতে এই লেনদেন করা হয়েছে| ল এবং এনফোর্সমেন্ট বিভাগকে বিষয়টি জানানো হয়েছে|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top