News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপিকে আটকাতে কারাতরা কতটা আন্তরিক তা নিয়ে প্রশ্ন তুললেন সোমনাথ চট্টোপাধ্যায়
Image

বিজেপিকে আটকাতে কারাতরা কতটা আন্তরিক তা নিয়ে প্রশ্ন তুললেন সোমনাথ চট্টোপাধ্যায়

কলকাতা,২৪ জানুয়ারি ( হি.স.) : সিপিএমের সামনে এখন সব থেকে বড় শত্রু বিজেপি এবং সাম্প্রদায়িক রাজনীতি । এটা মেনেও বিজেপিকে আটকাতে প্রকাশ কারাতরা কতটা আন্তরিক তা নিয়ে বুধবার প্রশ্ন তুলে দিলেন লোকসভার প্রাক্তন স্পিকার তথা বর্ষীয়ান বামপন্থী নেতা সোমনাথ চট্টোপাধ্যায় । জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়া আটকানোর প্রসঙ্গ তুলে সোমনাথ চট্টোপাধ্যায় বলেন, সেই সময় জ্যোতি বসুকে মানুষ প্রধানমন্ত্রী করতে চেয়েছিল, এই সাম্প্রদায়িক রাজনীতি আটকানোর প্রশ্নেই । কিন্তু তখনও এই প্রকাশ কারাতই এর বিরোধিতা করে জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়া ভেস্তে দেন ।

সিপিএমের রাজনীতিতে সোমনাথ চট্টোপাধ্যায় চিরকালই কারাতের কট্টোর সমালোচক বলে পরিচিত । ইউপিএ টু থেকে যখন বামফ্রন্ট সমর্থন প্রত্যাহার করে নেয় সেই সময়ই কারাতের সঙ্গে সোমনাথ চট্টোপাধ্যায়ের দ্বন্দ্ব সামনে আসে । করাতের জন্যই তাকে পার্টি থেকে বহিস্কৃত হতে হয় । এবার বঙ্গ ব্রিগ্রেডের পাশে দাঁড়িয়ে জোট প্রসঙ্গেও সরব হলেন সোমনাথ চট্টোপাধ্যায় । এদিন তিনি বলেন,‘ইয়েচুরিকে কাজ করতে দেওয়া হচ্ছে না ৷ ইয়েচুরি সাধারণ সম্পাদক থাকবে কী করে ? ওকে পার্টিতে অসম্মান করা হচ্ছে ৷ সংসদে কোনও প্রতিনিধি না থাকলে দলেরই ক্ষতি ৷ তা সত্ত্বেও রাজ্যসভায় যেতে দেওয়া হয়নি ইয়েচুরিকে’ ৷

দেশে ১৯ টা রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি । মুখে অন্য কথা বললেও ২০১৯-এর লোকসভা ভোটে বিজেপি যে সাম্প্রদায়িক মেরুকরণকেই হাতিয়ার করতে চলেছে তা পরিস্কার । বিজেপিকে রুখতে কংগ্রেস সহ ধর্মনিরপেক্ষ দলগুলিকে নিয়ে জোট চেয়েছিলেন সিপিএমের একাংশ । কিন্তু কেন্দ্রীয় কমিটির দুদিনের বৈঠকে ইয়েচুরির সেই লাইন খারিজ হয়ে যায় । এই ইস্যুতে প্রকাশ কারাতকেই দায়ী করলেন প্রাক্তন সিপিএম নেতা সোমনাথ চট্টোপাধ্যায় । কেন্দ্রীয় কমিটিতে জোটের প্রশ্নে ভোটাভুটিতে সংখ্যালঘু হয়ে পড়েন সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি নিজেই । ইস্তফা দেওয়ার হুমকি দিয়েও লাভ হয়নি ইয়েচুরির । কারাতের কৌশলে কুপোকাৎ হয় বঙ্গ ব্রিগেড । কলকাতায় সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে কংগ্রেসের সঙ্গে জোট গড়ার প্রস্তাব নাকচ হয়েছে । বৈঠকের শেষদিনে ভোটাভুটির সময় কংগ্রেসের সঙ্গে জোটের বিপক্ষে ভোট পড়ে ৫৫টি । জোটের পক্ষে ৩১টি । ভোটের সময় ত্রিপুরা শিবির দু-টো ভাগ হয় । বাংলার তিনটি ভোট কারাতশিবিরে পড়েছে বলে মনে করছেন বাংলার জোটপন্থী নেতারা । যদিও কংগ্রেসের সঙ্গে জোট করার বিষয়ে আগ্রহী ছিলেন দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সহ অধিকাংশ নেতা । তাও কি করে বাংলার ভোট করাত শিবিরে গেল তাই নিয়ে দলের ভেতরে আলোচনা তুঙ্গে । সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির ইস্তফা দেওয়ার হুঁশিয়ারিতেও চিঁড়ে ভেজেনি । ভোটাভুটিতে জয় হয় প্রকাশ কারাত শিবিরের । যে সিদ্ধান্তে আদতে সিপিএমের ক্ষতি হবে বলেই মনে করছেন সোমনাথ চট্টোপাধ্যায় ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top