News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থানীয় প্রতিনিধির ট্যুইটার অ্যাকাউণ্ট হ্যাক
Image

রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থানীয় প্রতিনিধির ট্যুইটার অ্যাকাউণ্ট হ্যাক

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থানীয় প্রতিনিধি সঈদ আকবরউদ্দিনের ট্যুইটার অ্যাকাউণ্ট হ্যাক করাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। রবিবার সকালে সঈদ আকরবউদ্দিনের ট্যুইটারে অ্যাকাউণ্টে দেখা যায় পাকিস্তানি পতাকা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী মামনুন হুসেনের ছবি পোস্ট করা হয়। তারপরেই শোরগোল পরে যায় গোটা ভারতের কূটনৈতিক মহলে। টানা কয়েক ঘণ্টার চেষ্টায় হ্যাকারদের হাত থেকে নিজের ট্যুইটারে অ্যাকাউন্টকে বাঁচাতে সক্ষম হন সঈদ আকবরউদ্দিন। পরে সোশ্যাল মিডিয়ায় ট্যুইট পোস্টের মাধ্যমে সঈদ আকবরউদ্দিন জানিয়েছেন, ‘আমি ফিরে এসেছি। আমাকে দমাতে গেলে হ্যাকের থেকে আরও বেশি কিছু লাগবে।’ নিজের বক্তব্যে তিনি তার সহভারতীয় কূটনীতিকদের ধন্যবাদ দেন। অন্যদিকে হ্যাক হওয়ার সময় যে ‘ব্লু-টিক’ মুছে গিয়েছিল। পড়ে তা ফিরে আসে।
সূত্রের দাবি পাকিস্তান মদতপুষ্ট সাইবার অপরাধীরা রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থানীয় প্রতিনিধিরা অ্যাকাউণ্ট হ্যাক করেছে। উল্লেখ্য, ২০১৬ সালে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রিপোর্ট পেশ করে দাবি করা হয় যে ভারতে ১৯৯টি সরকারী ওয়েবসাইট হ্যাক করা হয়। রিপোর্টে বলা ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে ৭০০টি সরকারি ওয়েবসাইট হ্যাক হয়েছিল। এর পেছনে পাকিস্তান মদত দেওয়া হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top