News Flash

  • Home
  • Uncategorized
  • মেরঠে কিশোরীর মৃতদেহ উদ্ধার, কর্তব্যে অবহেলার অভিযোগে সাসপেন্ড পুলিশ আধিকারিক
Image

মেরঠে কিশোরীর মৃতদেহ উদ্ধার, কর্তব্যে অবহেলার অভিযোগে সাসপেন্ড পুলিশ আধিকারিক

গাজ়িয়াবাদ, ১৪ জানুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের মেরঠ জেলার মহিউদ্দিনপুর গ্রামে কিশোরীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে সাসপেন্ড হলেন এক পুলিশ আধিকারিক। আরেক পুলিশ আধিকারিককে ট্রান্সফার করা হয়েছে।
জানা গেছে, ১৫ বছরের ওই কিশোরী স্থানীয় কৃষ্ণনগর কলোনি এলাকার এক পুরোহিতের মেয়ে। ২৬ ডিসেম্বর সে নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। তারপর মেয়েটির বাবা পুলিশের কাছে তার মোবাইল নম্বর দিয়ে অভিযোগ জানান। কিন্তু, পুলিশ ঠিকঠাক তদন্ত করেনি বলে অভিযোগ। এরপর গতকাল তার দেহ মহিউদ্দিনপুর গ্রামের একটি আখের খেত থেকে উদ্ধার হয়। বর্তমানে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মেরঠের এসএসপি এইচ এন সিং বলেন, “কর্তব্যে অবহেলার জন্য মোদিনগরের এসএইচও নীরজকুমার সিংকে সাসপেন্ড করা হয়েছে। আর ডিএসপি রাজকুমার সিংকে পুলিশ হেডকোয়ার্টারে ট্রান্সফার করা হয়েছে। তাঁর জায়গায় নিযুক্ত করা হয়েছে আইপিএস অফিসার রবি কুমারকে।” পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানোয় ওই এলাকায় প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top