News Flash

  • Home
  • Uncategorized
  • ইসরোর মুকুটে নতুন পালকের সংযোজন, সফল উৎক্ষেপণ শততম স্যাটেলাইটের
Image

ইসরোর মুকুটে নতুন পালকের সংযোজন, সফল উৎক্ষেপণ শততম স্যাটেলাইটের

শ্রীহরিকোটা, ১২ জানুয়ারি (হি.স.): নতুন বছরে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র মুকুটে নতুন পালকের সংযোজন| শুক্রবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আবহাওয়া পর্যবেক্ষণ স্যাটেলাইট ‘কার্টোস্যাট-২’ সিরিজের শততম কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাল ইসরো| এছাড়াও আরও ২৯টি স্পেসক্রাফট মহাকাশে পাঠানো হয়েছে| পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি)-এর সাহায্যে উপগ্রহগুলি মহাকাশে পাঠানো হয়েছে| নতুন বছরে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র এই সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ‘পিএসএলভি-র সফল উৎক্ষেপণের জন্য ইসরো এবং বিজ্ঞানীদের প্রতি আমার হৃদয়গ্রাহী অভিনন্দন| নতুন বছরের এই সাফল্যে দেশের অগ্রগতিতে আরও গতি আসবে|’ শুধু প্রধানমন্ত্রীই নন, ইসরোর এই সাফল্যে উচ্ছ্বসিত ইসরোর চেয়ারম্যান তথা ভারতীয় মহাকাশ বিজ্ঞানী এ এস কিরণ কুমারও| তাঁর কথায়, ‘এর আগে পিএসএলভি উৎক্ষেপণের সময় সমস্যা ছিল| কিন্তু, আজ উৎক্ষেপণের পর প্রমাণিত হল সমস্যার সমাধান হয়েছে|নতুন বছরে দেশবাসীকে উপহার দিতে পেরে আমরা খুশি|’ ইসরোর চেয়ারম্যান আরও জানিয়েছেন, ‘এই মিশনে সমস্ত কিছু পরিকল্পনা মাফিক হয়েছে|৩০টি স্যাটেলাইটকে কক্ষপথে বসাতে সক্ষম হয়েছি আমরা|’

শুক্রবার সকাল ৯.২৮ মিনিট নাগাদ অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ‘কার্টোস্যাট-২’ সিরিজ ও আমেরিকা, ফ্রান্স,ফিনল্যান্ড, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া ও কানাডার ২৯টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দেয় পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি-সি৪০)|উত্ক্ষেপণের ঠিক ১৭ মিনিট পরে ৭১০ কেজি ওজনের ‘কার্টোস্যাট-২’ সিরিজকে প্রায় ৫১০ কিলোমিটার উচ্চতায় পোলার সান সিঙ্ক্রোনাস অক্ষে বসিয়ে দেওয়া হয়| সাত মিনিটের মধ্যে নিজ নিজ অক্ষে ২৯টি স্যাটেলাইটগুলিকে বসিয়ে দিতে সক্ষম হয় পিএসএলভি-সি৪০|

৩০ তম স্যাটেলাইটটিকে বসানোর পর ৩০ মিনিটে প্রথমবার ইঞ্জিন রিস্টার্ট হয় এবং ৫ সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যায়| মেশিনটি রিস্টার্ট হওয়ার পূর্বে,পরবর্তী ৪৫ মিনিটে ৫০৫ কিলোমিটার থেকে ৩৫৯ কিলোমিটার উচ্চতায় যায় রকেটটি| ৩১ তম স্যাটেলাইট ইসরোর মাইক্রোস্যাটকে ৩৫৯ কিলোমিটার উচ্চতার অক্ষে পৌঁছে দেওয়া হয়| এর প্রায় ১৫ মিনিট পর ফের ইঞ্জিন রিস্টার্ট হয়ে ১৩ সেকেন্ডের মধ্যে তা বন্ধ হয়ে যায়|

ইসরোর সাফল্যে গতি আসবে দেশের অগ্রগতিতে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি ও শ্রীহরিকোটা, ১২ জানুয়ারি (হি.স.): নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে মহাকাশ গবেষণায় ইতিহাস গড়ল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)| শুক্রবার সকাল ৯.২৮ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আবহাওয়া পর্যবেক্ষণ স্যাটেলাইট‘কার্টোস্যাট-২’ সিরিজের শততম কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠালো ইসরো| এছাড়াও আরও ২৯টি স্পেসক্রাফট মহাকাশে পাঠানো হয়েছে|

নতুন বছরে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র এই সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ‘পিএসএলভি-র সফল উৎক্ষেপণের জন্য ইসরো এবং বিজ্ঞানীদের প্রতি আমার হৃদয়গ্রাহী অভিনন্দন| নতুন বছরের এই সাফল্যে দেশের অগ্রগতিতে আরও গতি আসবে|’ শুধু প্রধানমন্ত্রীই নন, ইসরোর এই সাফল্যে উচ্ছ্বসিত ইসরোর চেয়ারম্যান তথা ভারতীয় মহাকাশ বিজ্ঞানী এ এস কিরণ কুমারও| তাঁর কথায়, ‘এর আগে পিএসএলভি উৎক্ষেপণের সময় সমস্যা ছিল| কিন্তু, আজ উৎক্ষেপণের পর প্রমাণিত হল সমস্যার সমাধান হয়েছে| নতুন বছরে দেশবাসীকে উপহার দিতে পেরে আমরা খুশি|’ ইসরোর চেয়ারম্যান আরও জানিয়েছেন, ‘এই মিশনে সমস্ত কিছু পরিকল্পনা মাফিক হয়েছে| প্রত্যেকটি স্যাটেলাইটকে কক্ষপথে বসাতে সক্ষম হয়েছি আমরা|’

শুক্রবার সকাল ৯.২৮ মিনিট নাগাদ অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ‘কার্টোস্যাট-২’ সিরিজ ও আমেরিকা, ফ্রান্স,ফিনল্যান্ড, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া ও কানাডার ২৯টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দেয় পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি-সি৪০)|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top