News Flash

  • Home
  • Uncategorized
  • ৩৫ বছর ধরে দৈনিক মজুরী ১৯৮ টাকা, ক্ষোভে জাতীয় সড়ক অবরোধ কর্মীদের
Image

৩৫ বছর ধরে দৈনিক মজুরী ১৯৮ টাকা, ক্ষোভে জাতীয় সড়ক অবরোধ কর্মীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি৷৷ কর্মচারী বঞ্চনায় বিদ্ধ সরকার৷ ৩৫ বছর ধরে ১৯৮ টাকার দৈনিক হাজিরায় কাজ করা সেরিকালচার দপ্তরের অনিয়মিত কর্মীরা জাতীয় সড়ক অবরোধে বসেন৷ দীর্ঘ আন্দোলন করে হতাশ মহিলারা৷ ৮ দিন আগরতলায় অনতিদূরে নিমবার্ক শিল্প নগরীতে সেরিকালচারে কর্মরত ৩৫ জন প্রমিলারা গনধর্না করে লাভ দেখেনি৷ মঙ্গলবার ক্ষুব্ধ হয়ে  জাতীয় সড়ক অবরোধ করে দেয়৷ অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস থেকে সরে দাড়িয়েছেন৷ ভোট সাঙ্গ হলে সমস্ত কর্মীদের নিয়মিত করনের আশ্বাস দিতে গিয়েই ক্ষোভের মুখে পড়তে হয়েছে প্রশাসনিক আধিকারিকদের৷ সকাল থেকেই জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে অনর ক্যাজুয়েল কর্মীরা৷ খবর পেয়ে অতিরিক্ত জেলা শাসক, আমতলি থানার ও সি সহ সেরিকালচারের কর্মীরা ছুটে গিয়ে বিষয়টি উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেও মেনে নেয়নি ক্যাজুয়েল কর্মীরা৷ তাঁদের দাবী গত ৩ দশক আশ্বাস দিয়ে দু বার সরকার বদল  হলেও শ্রমিকদের জীবনমান উন্নয়নে কেউ উদ্যোগ নেয়নি৷ পরিস্থিতি কেউ দেখে স্থানীয় লোক্যাল নেতারা ছুটে গেলেও কোন লাভ হয়নি৷ সেরিকালচারের নিমবর্ক৷ সেন্টারের আধিকারীকরা দফায় দফায় আলোচনা করে সড়ক অবরোধ প্রত্যাহার করতে সক্ষম হয়েছেন৷ তবে, ক্যাজুয়েল কর্মীরা সেন্টারের প্রবেশমুখে ধর্নায় গিয়ে বসে বড়তেই নতুন করে সমস্যায় পড়েছেন প্রশাসন৷ জানা গিয়েছে, রাতে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা দিতে গড়িমসি শুরু করেছেন৷ এই ঘটনার খবর পেয়ে ছুটে গিয়েছেন প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত৷ শিল্প নগরীর রুমের ভেতরে আন্দোলনরত কর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ৷ সরকার বঞ্চনায় জিইয়ে রেখে কুম্ভকর্ণের নিদ্রায় মগ্ণ৷ শ্রমিক শোষণের নির্লজ্জ দৃষ্টান্ত বলে সরকারকে তীব্র ভাষায় বিধলেন পাপিয়া দত্ত৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top