News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনী রণকৌশল নির্ধারণে রুদ্ধদ্বার বৈঠক আইপিএফটির, সম্ভবত আজ আঁতাতের সিদ্ধান্ত
Image

নির্বাচনী রণকৌশল নির্ধারণে রুদ্ধদ্বার বৈঠক আইপিএফটির, সম্ভবত আজ আঁতাতের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি৷৷ নির্বাচনী রণকৌশল নির্ধারনে রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়েছে আইপিএফটির৷ সম্ভবত, আগামীকাল বিজেপির সাথে নির্বাচনী আঁতাত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন এনসি দেববর্মারা৷

মঙ্গলবার প্রথম দফায় বৈঠক শেষে এনসি দেববর্মা জানিয়েছেন, আইপিএফটির কেন্দ্রীয় অধিবেশন শুরু হয়েছে৷ আগমীকাল দুপুরের মধ্যে এই অধিবেশনের সমাপ্তি হবে৷ মূলত, নির্বাচনী রণকৌশল নির্ধারণেই এই অধিবেশনে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে৷ বিজেপির সাথে নির্বাচনী আঁতাতের প্রশ্ণে এনসি দেববর্মা জানান, এখনও এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি৷

তিনি আরো জানান, কেন্দ্রীয় সরকার তাদের দাবি মেনে উচ্চ ক্ষমতা সম্পন্ন মোডালিটি কমিটি গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে৷ তাতে, বিজেপির সাথে নির্বাচনী আঁতাতের পথ প্রসস্ত হয়েছে বলে তিনি স্বীকার করেছেন৷ তবে, মোডালিটি কমিটি নিয়ে বিজেপির বিজেপির দাবি পত্রপাঠ খারিজ করে দিয়েছেন এনসি দেববর্মা৷

বিজেপির মতে, পৃথক রাজ্যের দাবির বাস্তবতা খতিয়ে দেখতে নয়৷ মোডালিটি গঠন হবে জনজাতিদের আর্থ সামাজিক এবং কৃষ্টি সংসৃকতির মানোন্নয়নে৷ বিজেপির এই দাবি উড়িয়ে দিয়ে এনসিবাবু বলেন, হঠাৎ করে ত্রিপুরার জন্য মোডালিটি কমিটি গঠনের কোন প্রয়োজনীয়তা ছিলনা৷ যদি পৃথক রাজ্যের দাবি বাস্তবতা খতিয়ে দেখা মুখ্য না হয়, তাহলে নির্বাচনের আগে কেনইবা কেন্দ্রীয় সরকার মোডালিটি কমিটি গঠন করছে, বিজেপির উদ্দেশ্যে প্রশ্ণ ছুড়ে দেন এনসি দেববর্মা৷ তাঁর দৃঢ় বিশ্বাস, আইপিএফটির দাবি মেনেই পৃথক রাজ্যের বাস্তবতা খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকার মোডালিটি কমিটি গঠন করবে৷

এই কমিটি নিয়ে বিজেপির সাথে মতানৈক্য জোটে প্রভাব ফেলবে কিনা সেবিষয়ে এনসি দেববর্মা কিছুই পরিস্কার করেননি৷ তাঁর বক্তব্য, আগমীকাল দুপুরে বিজেপির সাথে নির্বাচনী আঁতাত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা দেওয়া হবে৷ তবে, বিজেপি আসন বন্টন নিয়ে আইপিএফটির দাবি মানলেই জোট সম্ভব, বলেন এনসি দেববর্মা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top