News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুর-গর্জি পর্যন্ত রেল পরিষেবা শুরু
Image

উদয়পুর-গর্জি পর্যন্ত রেল পরিষেবা শুরু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ জানুয়ারি৷৷ আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদয়পুর-গর্জি প্রথম যাত্রীবাহী রেল পরিষেবা সূচনা হয়েছে৷ উদয়পুর রেলওয়ে স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয় রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গোঁহাই পতাকা নেড়ে উদয়পুর গর্জি (৯২ কিলোমিটার) যাত্রীবাহী রেল পরিষেবার উদ্বোধন করে৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যে বন মন্ত্রী নরেশ জমাতিয়া, সাংসদ শংকর প্রসাদ দত্ত, বিধায়ক মাধব সাহা, বিধায়ক প্রণজিৎ সিংহ রায় সহ রেলওয়ের উচ্চ পদস্থ আধিকারিকগণ৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গোঁহাই বলেন, গর্জি থেকে সাব্রুম পর্যন্ত রেল লাইন বসানোর কাজ এগিয়ে চলেছে৷ ২০১৯ সালের মধ্যে সাব্রুম পর্যন্ত রেলওয়ে পরিষেবা পৌঁছে যাবে৷ অনুষ্ঠানে বন মন্ত্রী নরেশ জমাতিয়া রেলের আধিকারিকদের প্রতি অনুরোধ জানান, গর্জি -সাব্রুম রেল পথের কাজ যেন সময় মতো শেষ হয়৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ শংকর প্রসাদ দত্ত, বিধায়ক মাধব সাহা, বিধায়ক প্রণজিৎ সিংহ রায় প্রমুখ৷ স্বাগত ভাষণ দেন রেলওয়ের আধিকারিক এন কে প্রসাদ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top