News Flash

  • Home
  • Uncategorized
  • স্বচ্ছ ভারতের সাফল্যকে পুনর্মূল্যায়ন করতে পরিচ্ছন্নতা সমীক্ষা শুরু হল, চলবে ১০ মার্চ পর্যন্ত
Image

স্বচ্ছ ভারতের সাফল্যকে পুনর্মূল্যায়ন করতে পরিচ্ছন্নতা সমীক্ষা শুরু হল, চলবে ১০ মার্চ পর্যন্ত

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): ক্ষমতায় এসেই স্বচ্ছ ভারতের হয়ে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই জন্য গোটা দেশজুড়ে একাধিক শৌচাগারও তৈরি করা হয়েছে। খোলা যায় শৌচ কাজ না করার জন্য সচেতনাও গ্রামবাসীদের মধ্যে বাড়ানো হয়েছে। এইবার গোটা দেশজুড়ে পরিচ্ছন্নতার উপর সমীক্ষা শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সেই মর্মে ৪ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে দেশের শহরাঞ্চলগুলিতে পরিচ্ছান্নতা সমীক্ষা চালানো হবে। গত ৩১ শে ডিসেম্বর প্রধানমন্ত্রী এই বিষয়ে ঘোষণা করেছিলেন। সেই মতো আজ থেকে শুরু হতে চলেছে পরিচ্ছন্নতা সমীক্ষা।
ছোট বড় মিলিয়ে দেশের প্রায় ৪০০০ শহরে এই সমীক্ষা চালানো হবে। বিগত কয়েক বছরে স্বচ্চতার বিষয়ে যে সাফল্য পাওয়া গিয়েছে তার পুনর্মূল্যায়ন করতেই এই সমীক্ষা চালানো হবে বলে জানা গিয়েছে। বিশ্বের সব থেকে বড় সমীক্ষা হতে চলেছে এটি।
পরিচ্ছন্নতার উপর সমীক্ষা প্রসঙ্গে গত ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে বলেন, ‘ শহরাঞ্চলে স্বচ্চতার বিষয়ে যে সাফল্য পাওয়া গিয়েছে তার পুনর্মূল্যায়ন করতেই পরিচ্ছন্নতা সমীক্ষা চালানো হবে। আগামী ৪ জানুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত চলবে এই সমীক্ষা।’ পাশাপাশি তিনি জাতির জনক মহাত্মা গান্ধীর স্বচ্ছ ভারতের স্বপ্ন সত্যি করার প্রসঙ্গে টেনে আনেন।
অন্যদিকে এই সমীক্ষায় খতিয়ে দেখা হবে শহরাঞ্চলগুলিতে সাফাইকর্মীরা বর্জ্য সংগ্রহ করে কি ভাবে বর্জ্যগুলিকে নিয়ে যায়। বৈজ্ঞানিক উপায় ব্যবহার করে কি ভাবে বর্জ্যগুলিকে ধ্বংস করা হচ্ছে এবং খোলা জায়গায় শৌচক্রিয়া প্রবণতাও এই সমীক্ষায় করা হবে। প্রধানমন্ত্রীর স্বপ্ন ২০১৯ সালে ২ রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর স্বপ্নকে সফল রুপ দিয়ে দেশকে পরিষ্কার দেশ হিসেবে ঘোষণা করা।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top