News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অপরাধ, ধৃত ১৩ জন তামিল মত্স্যজীবী
Image

আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অপরাধ, ধৃত ১৩ জন তামিল মত্স্যজীবী

রামেশ্বরম (তামিলনাড়ু), ৪ জানুয়ারি (হি.স.): আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে শ্রীলঙ্কা টেরিটোরিয়ালে মাছ ধরার অপরাধে তামিলনাড়ুর বাসিন্দা ১৩ জন ভারতীয় মত্স্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কা নৌসেনা| ১৩ জন ভারতীয় মত্স্যজীবীকে গ্রেফতার করার পাশাপাশি ধৃত মত্স্যজীবীদের ব্যবহৃত মাছ ধরার বেশ কয়েকটি নৌকাও নষ্ট করে দিয়েছে শ্রীলঙ্কা নৌসেনা| তাণ্ডব এরপরও থামেনি, মত্স্যজীদের মাছ ধরার জালও নষ্ট করে দেওয়া হয়েছে|
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ফিসারিশ এ মণিকন্দন জানিয়েছেন, বুধবার থাঙ্গাচিমাদাম থেকে ৫২৩টি নৌকা নিয়ে অন্তত ২,০০০ জন মত্স্যজীবী সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন| কচ্ছাথেভুর কাছে মাছ ধরছিলেন তাঁরা, আচমকাই শ্রীলঙ্কা নৌবাহিনী এসে ১৩ জন মত্স্যজীবীকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয়| মত্স্যজীবীদের গ্রেফতার করার পাশাপাশি তাঁদের মাছ ধরার নৌকা এবং মাছ ধরার জালও নষ্ট করে দেওয়া হয়েছে| গ্রেফতার করার পর বৃহস্পতিবার তামিল মত্স্যজীবীদের শ্রীলঙ্কার কাঙ্গেসান্থুরাই নিয়ে যাওয়া হয়েছে| এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে দু’টি মাছ ধরার নৌকা|
উল্লেখ্য, ২০১৭ সালে বহুবার ভারতীয় মত্স্যজীবীদের গ্রেফতার করেছিল শ্রীলঙ্কা নৌসেনা| সম্প্রতি, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর শ্রীলঙ্কা উপকূল বরাবর নেদুনথেভুর কাছে মাছ ধরার অপরাধে গ্রেফতার করা হয়েছিল ১৩ জন তামিল মত্স্যজীবীকে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top