News Flash

  • Home
  • Uncategorized
  • আধুনিক ভারত তার প্রাচীন চিন্তা ও চেতনাকে অবজ্ঞা করছে, দাবি দলাই লামার
Image

আধুনিক ভারত তার প্রাচীন চিন্তা ও চেতনাকে অবজ্ঞা করছে, দাবি দলাই লামার

বারাণসী, ১ জানুয়ারি (হি.স.): একবিংশ শতকের ভারত এগিয়ে চলেছে। সামরিক শক্তির পাশাপাশি আর্থিক বৃদ্ধিতে এগিয়ে চলেছে সে। কিন্তু অতিরিক্ত আধুনিকীকরণের ফলে ভারত ধীরে ধীরে পাশ্চত্য ঘেষা হয়ে যাচ্ছে। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। উত্তরপ্রদেশের বারাণসীতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘ আধুনিক ভারত তার প্রাচীন চিন্তা চেতনাকে অবজ্ঞা করছে। আধুনিক ভারতে অতিরিক্ত পাশ্চত্যকরণ হয়েছে। প্রাচীন ভারতীয় শিক্ষা ও জ্ঞানের প্রতি আরও বেশি মনোযোগ দেওয়া উচিত। আধুনিক ভারত কোনওদিন যেন তার জ্ঞানকে না ভুলে যায়।’

তিব্বতের বৌদ্ধ এই ধর্মগুরু আরও বলেন, ‘প্রাচীনকালে ভারত আমাদের গুরু ছিল। কিন্তু এখন তারা চেলায়(শাগরেদ) পরিণত হয়েছে এবং অন্যান্যরা (পশ্চিমী বিশ্ব) দেখা যাচ্ছে তাদের গুরুতে পরিণত হয়েছে। ভারতের প্রাচীন জ্ঞানের পুণঃজাগরণ দরকার হয়ে পড়েছে। এর ফলে অন্যান্য দেশগুলির তুলনায় ভারত একটা বিশাল পার্থক্য গড়ে তুলতে পারবে। ভারতীয় জ্ঞান এবং পরম্পরার মাধ্যমে আত্মিক শান্তি একজন মানুষ পায়। আজকের বিশ্বে যেসব সমস্যার আমরা সম্মুখীন হয়েছি সেই সব সমস্যার সমাধান ভারতীয় জ্ঞান এবং বিজ্ঞানে রয়েছে।’

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top