News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারের মাসুদন রেলস্টেশনে মাওবাদী হানা, অপহৃত দুই রেলকর্মী
Image

বিহারের মাসুদন রেলস্টেশনে মাওবাদী হানা, অপহৃত দুই রেলকর্মী

পাটনা, ২০ ডিসেম্বর(হি.স.): বিহারের একটি রেলস্টেশনে মাওবাদী হানায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার গভীর রাতে একদল সশস্ত্র মাওবাদী মুঙ্গের জেলার জামালপুরে অবস্থিত মাসুদন রেলস্টেশনে অতর্কিতে হামলা চালায়। প্রথমে তারা স্টেশনের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে এবং রেলের একাধিক সম্পত্তি ভাঙচুর করে। অনেকক্ষণ ধরে চলতে থাকে তাদের এই তাণ্ডবলীলা। পরে মাসুদন রেলস্টেশনের অ্যাসিস্টেন্ট স্টেশন মাস্টার মুকেশ কুমার এবং পোর্টার নিরেন্দ্র মণ্ডলকে অপহরণ করে নিয়ে স্টেশন চত্বর থেকে ফেরার হয়ে যায় মাওবাদীরা।

এই বিষয়ে মুঙ্গেরের রেলের এসপি শঙ্কর ঝা জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই বিশাল পুলিশবাহিনী সমেত রেলের একদল উচ্চপদস্থ আধিকারিক ঘটনাস্থলে গিয়ে পৌঁছে গিয়েছেন। অপহৃতদের ছাড়ানোর সবরকম প্রচেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে দমকলবাহিনীকে পৌঁছে গিয়েছে। আগুন নিভে গেলেও রেলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে অপহৃত অ্যাসিস্টেন্ট স্টেশন মাস্টারকে দিয়ে মাওবাদীরা মালদায় রেলের ডিআরএমকে ফোন করায়। ফোনে অ্যাসিস্টেন্ট স্টেশন মাস্টার জানান, ‘মাওবাদীরা বলেছেন যদি মাসুদন স্টেশনের উপর দিয়ে আর একটাও ট্রেন চলে তবে অপহৃতদের মেরে ফেলা হবে। পাশাপাশি ওই এলাকায় দিয়ে রেলে যাতায়াত করা যাত্রীদের সতর্ক করা হচ্ছে।’ এরপরে নিরাপত্তা জোরদার করা হয়েছে মাসুদন স্টেশন চত্বরে। যাত্রীদের রেলের তরফে জানানো হয়েছে মাসুদন স্টেশন ব্যবহার না করে পরিবহণের অন্য কোন মাধ্যম ব্যবহার করতে। এই ঘটনায় গোটা এলাকায় জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোন খবর নেই।
উল্লেখ্য, চলতি বছরের আগস্টে লক্ষ্মীসরাই জেলার একটি ট্রেনকে অপহরণ করে মাওবাদীরা। মার্চে ওডিশার দৈকাল্লু স্টেশনে বিস্ফোরক রেখে যায় মাওবাদীরা।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top