News Flash

  • Home
  • Uncategorized
  • অর্থমন্ত্রীর আবাসন চত্বরে বিক্ষোভ ক্যাজুয়াল কর্মীদের
Image

অর্থমন্ত্রীর আবাসন চত্বরে বিক্ষোভ ক্যাজুয়াল কর্মীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ বিধানসভা ভোটের মুখে রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে কর্মচারী মহল৷ শনিবার প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই অর্থমন্ত্রী ভানুলাল সাহার সরকারী বাসভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন উদ্যান বিভাগে কর্মরত অনিয়মিত কর্মীরা৷ তাদের অভিযোগ, কৃষি দপ্তর আন্দোলনকারীদের নিয়মিত করনের জন্য আর্থিক অনুমোদন চেয়ে অর্থ দপ্তরে ফাইল পাঠিয়ে দেওয়ার পরও সরকার উদাসীন৷ দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ১৬৭ টাকার মজুরীতে রাজভবন, মহাকরণে কাজ করছেন উদ্যান কর্মীরা৷ কৃষি দপ্তর ফাইল পাঠালে ও অর্থ দপ্তর মঞ্জুরী দিচ্ছেনা আর্থিক অনুমোদন৷ অর্থমন্ত্রীর সদর্থক প্রয়াস গ্রহণ দূর অস্ত অনিয়মিত উদ্যান কর্মীদের সঙ্গে দেখা পর্যন্ত করেনি৷ নিয়মিতকরণ ইস্যুতে অর্থমন্ত্রীর অসহযোগিতায় ক্যাজুয়েল উদ্যান কর্মীরা আন্দোলন তেজী করবে বলে কড়া বার্তা দিয়েছে রাজ্য সরকারকে৷ দীর্ঘদিন ধরে আন্দোলন করে ও দাবী পূরণ হচ্ছে না ক্যাজুয়েলদের৷ ভোটের আগে ক্যাজুয়েল উদ্যান কর্মীদের নিয়মিত করবে কিনা সরকার এনিয়ে জোর আলোচনা চলছে আন্দোলনকারীদের মধ্যে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top