News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে কলকাতায় পৌঁছলেন মারাদোনা
Image

অবশেষে কলকাতায় পৌঁছলেন মারাদোনা

কলকাতা, ১০ ডিসেম্বর (হি.স.): অবশেষে রবিবার সন্ধ্যায় কলকাতায় পা রাখলেন দিয়েগো মারাদোনা। এই নিয়ে দ্বিতীয়বার। সেই ২০০৮ সালে প্রথমবার তিলোত্তমায় এসেছিলেন ‘ফুটবল রাজপুত্র’।
কিন্তু এবার মারাদোনার কলকাতায় আশা নিয়ে বেশ কিছু জটিলতা তৈরি হয়। ব্যক্তিগত কাজ থাকায় সফর বাতিল করেছিলেন দিয়েগো। অবশ্য নতুন সূচী অনুসারে রবিবার সন্ধ্যেয় তিন দিনের সফরে কলকাতায় এলেন ‘হ্যান্ড অফ গড’৷
আজ সন্ধেবেলা সাড়ে সাতটা নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে পা রাখেন ‘ফুটবল রাজপুত্র’। সেখানেই তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে ৭টা ৫০ মিনিটে তিনি বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যান। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী রোকিও অলিভিয়া। বাইরে অপেক্ষা করছিলেন অসংখ্য সাংবাদিক। তাঁদের দিকে হাত নেড়ে অভিবাদনও জানান তিনি। রাতে তিনি শহরের একটি পাঁচতারা হোটেলে থাকবেন।
আগামীকাল বেলা একটা নাগাদ তিনি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যাবেন। সেখানে আধঘণ্টার কাজ সেরে ধূলাইওয়ালা প্যালেসের দিকে রওনা দেবেন বলে শোনা যাচ্ছে। সেখানেও রয়েছে আধঘণ্টার কাজ। তা সেরে সোজা হোটেলে ফিরে আসবেন। এরপর সন্ধে সাড়ে ছ’টা নাগাদ তিনি বোরিয়া মজুমদারের স্পোর্টস মিউজ়িয়ামে যাবেন। মঙ্গলবার বেলা একটা নাগাদ দাদা বনাম দিয়েগো ম্যাচ খেলতে নামবেন তিনি। চলবে বেলা তিনটে পর্যন্ত। জানা গেছে মঙ্গলবার বারাসতের উপকণ্ঠে আদিত্য স্কুল অফ স্পোর্টস স্টেডিয়ামে দিয়েগো আরমান্দো মারাদোনা মুখোমুখি হবেন সৌরভ গাঙ্গুলির। যা চলতি বছরে বাংলার ক্রীড়াজগতে অন্য মাত্রা এনে দিতে চলেছে। সন্ধে সাতটা নাগাদ তাঁর জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। জানা গেছে, এই অনুষ্ঠানে শহরের প্রখ্যাত ব্যাক্তিত্বরা উপস্থিত থাকবেন। বুধবার বেলা দুটো নাগাদ তিনি চেতলা অগ্রণী ক্লাবে যাবেন।
সেপ্টেম্বরের শেষ দিকে কলকাতায় আসার কথা ছিল মারাদোনাচ। পরে অবশ্য তা পিছিয়ে যায়। ঠিক হয়েছিল অক্টোবরে আসবেন। কালীপুজোর জন্য নিরাপত্তা নিয়ে অনুমতি দেয়নি পুলিশ। ফুটবল রাজপুত্রের কলকাতা আসা পিছিয়ে যায়। অবশেষে রবিবার সন্ধ্যায় কলকাতায় পা রাখলেন দিয়েগো মারাদোনা।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top