News Flash

  • Home
  • Uncategorized
  • লাতুর-নানদেদ হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত ৭, আহত ১৩
Image

লাতুর-নানদেদ হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত ৭, আহত ১৩

লাতুর (মহারাষ্ট্র), ২৮ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রের লাতুরে, লাতুর-নানদেদ হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল ৭ জনের| ভয়াবহ দুর্ঘটনায় ৭ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অন্তত ১৩ জন| আহতদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা সঙ্কটজনক| তাই আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে| আহতদের লাতুরের একটি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে| মঙ্গলবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে লাতুরের কাছে কোলপা গ্রাম সংলগ্ন লাতুর-নানদেদ হাইওয়েতে| যাত্রীবোঝাই গাড়ি ও রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা টেম্পোর জোরালো সংঘর্ষে মৃত্যু হয়েছে ৭ জনের, এছাড়াও আহত হয়েছে ১৩ জন|
মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৭ জনের নাম হল, বিজয় তুকারাম পাণ্ডে (৩০), তুকারাম দালভে (৩৫), ঊমাকান্ত সোপান কাসলে (৪০), মীনা ঊমাকান্ত কাসলে (৪০), শুভম শরদ শিণ্ডে (২৪), মনোজ চন্দ্রকান্ত শিণ্ডে (২৫) এবং দত্তু শিণ্ডে (৩৫)| দুর্ঘটনায় আহত ১৩ জন হলেন, অর্জুন রামারও রাঠৌর (২৭), কৃষ্ণা দৌলত ভবর (১৯), মল্লিকার্জুন গোবিন্দ হোডে (৩২), বৈষ্ণবী ধনঞ্জয় (১৮), মদন পওয়ার (২৩), শেখ ইমরান ইমতিয়াজ (২৩), গণেশ ঊমাকান্ত কাশলে (১২), বিদ্যা ধনঞ্জয় ভালেরাও (৪২), জ্ঞানেশ ঊমাকান্ত কাসলে (১১), রামরাও ঘুগরে (৪৯), রবিদাস জয়রাম সানপ (৩৪) এবং অজয় দয়ানন্দ বাঘমারে (২৪)| গুরুতর আহত অবস্থায় ১৩ জন লাতুরের একটি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, মঙ্গলবার ভোরে লাতুর রোড (চাকুর) রেলওয়ে স্টেশন থেকে ৯ জন যাত্রীকে নিয়ে লাতুর অভিমুখে যাচ্ছিল একটি গাড়ি| ভোর তখন ৪.৩০ মিনিট হবে, লাতুরের উপকণ্ঠে কোলপা গ্রামের কাছে লাতুর-নানদেদ হাইওয়েতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা টেম্পোতে জোরালো ধাক্কা মারে ওই গাড়িটি| এরপর আরও একটি গাড়িতে ধাক্কা মারে ওই গাড়িটি| জোরালো সংঘর্ষে মৃত্যু হয়েছে ৭ জনের, এছাড়াও আহত হয়েছে ১৩ জন| কি কারণে দুর্ঘটনাটি ঘটল তা এখনও পর্যন্ত জানা যায়নি| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভোরে ধোঁয়াশার কারণেই হয়তো ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top