নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি নিয়ে ফের একবার রাজ্য সরকারকে কাঠগড়ায় দাড় করিয়েছেন প্রদেশ
কংগ্রেস সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা৷ তৈদু গ্রামীন ব্যাঙ্কের ম্যানেজার সহ চারজন বাড়ি ফেরার মুখে অপহরণ৷ বৈরী আনাগোনা কমায় রাজ্য সরকার আফসা প্রত্যাহারে সম্মত হয়েছিলেন৷ আচমকা ভোটের মুখে শান্ত পাহাড়ে অশান্তি ছড়িয়ে পড়েছে৷ তাঁর অভিযোগ, গত ২৪ বছরের শাসক দলের ব্যর্থতার নজিরবিহীন ঘটনা ৬২ দিনের মধ্যে দু-জন সাংবাদিক নৃশংস খুন৷ রাজ্যজুড়ে বিক্ষোভ চালাকালীন আচমকা ৪জন নিখোঁজ হলেও পুলিশ কোনা হদিশ পাচ্ছেনা৷ মুক্তিপণ দাবী করছে দুষৃকতিকারীরা৷ সন্ত্রাসের আবহে মানুষ মুক্তির আলো দেখছেন, দাবী বীরজিৎ বাবুর৷ ধানিছড়া উপনির্বাচনে কংগ্রেসের বিপুল জয় প্রমান করছে কংগ্রেস সমর্থকরা বিভ্রান্ত হলেও দলের উপর ভরসা হারায়নি৷ দুইজন সাংবাদিক হত্যার দায়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন তিনি৷ নৃশংস হত্যা মামলার সিবিআই তদন্ত প্রদান এবং নিহত সাংবাদিক সুদীপ দত্ত’র পরিবারের ব্যয়ভার সরকারকে বহন করতে কংগ্রেস মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে বলেও জানিয়েছেন বিধায়ক বীরজিৎ সিনহা৷
2017-11-26
