News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরে জঙ্গিদের আত্মসমর্পণের জন্য একটি হেল্পলাইন খুলল সিআরপিএফ
Image

কাশ্মীরে জঙ্গিদের আত্মসমর্পণের জন্য একটি হেল্পলাইন খুলল সিআরপিএফ

নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): কাশ্মীরে জঙ্গিদের আত্মসমর্পণের জন্যে একটি হেল্পলাইন খুলল সিআরপিএফ। চাইলে ওই হেল্পলাইন ব্যবহার করে সন্ত্রাসবাদের পথ ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরতে পারে জঙ্গিরা। কেন্দ্রীয় বাহিনীর ওই হেল্পলাইনের নামকরণ করা হয়েছে ‘মদতগার’। হেল্পলাইন নম্বর ১৪৪১১।
রবিবার শ্রীনগরে সাংবাদিকদের সিআরপিএফের আইজি জুলফিকার হাসান বলেন, ‘এখন উপত্যকার বহু ‌যুবক সন্ত্রাসবাদ ছেড়ে সামাজের মূল স্রোতে ফিরে আসছে। একটা কথা স্পষ্ট, ‌যারা সন্ত্রাসের পথ ছেড়ে ফিরতে চায় তারা ফিরতেই পারে। আমারা চাই ওরা ফিরে আসুক। ওই হেল্পলাইনের মাধ্যমে জঙ্গিদের পরিবারের লোকজনও পুলিসের সঙ্গে ‌যোগা‌যোগ করতে পার। এক্ষেত্রে তাঁদের কোনওরকম হেনস্থার সম্মুখীন হতে হবে না।
উল্লেখ্য, গত জুন মাসে উপত্যকার মানুষদের সাহা‌য্য করার জন্য খোলা হয় মদতগার। সেই হেল্পলাইনকেই এখন জঙ্গিদের মূল স্রোতে ফেরাতে ব্যবহার করতে চাইছে কেন্দ্রীয় বাহিনী। সংবাদ মাধ্যমের খবর গত তিন মাসে উপত্যকায় ৩০-৪০ জন ‌যুবক জঙ্গিগোষ্ঠীতে ‌যোগ দিয়েছে। এর মধ্যেই সুখবর হল গত সপ্তাহে মায়ের কাতর আর্তিতে সাড়া দিয়ে জঙ্গিপনা ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে তরুণ ফুটবলার মাজিদ খান। তাঁকে ফুটবলের কোচিং দেওয়ার কথা ঘোষণা করেছেন বাইচুং ভুটিয়া। ফলে উপত্যকার আরও অনেক ‌যুবক এভাবেই ফিরবে বলে আশা করছে নিরাপত্তা বাহিনী।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top