News Flash

  • Home
  • Uncategorized
  • আইসিজে-এর বিচারপতি হিসেবে পুনর্নির্বাচিত দলবীর ভাণ্ডারি, অভিনন্দন সুষমা স্বরাজের
Image

আইসিজে-এর বিচারপতি হিসেবে পুনর্নির্বাচিত দলবীর ভাণ্ডারি, অভিনন্দন সুষমা স্বরাজের

রাষ্ট্রসঙ্ঘ ও নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): হাড্ডাহাড্ডি লড়াই শেষে আন্তর্জাতিক বিচারালয় অর্থাত্ ইন্টারন্যাশল কোর্ট অফ জাস্টিস (আইসিজে)-এ পুনর্নির্বাচিত হয়েছেন ভারতীয় বিচারপতি দলবীর ভাণ্ডারি| লড়াইয়ে ব্রিটেন তাঁদের প্রার্থী ক্রিস্টোফার গ্রিনউডের নাম প্রত্যাহার করে নেয়| ইন্টারন্যাশল কোর্ট অফ জাস্টিস (আইসিজে)-এর বিচারপতি হিসেবে পুনর্নির্বাচিত হওযায় ভারতীয় বিচারপতি দলবীর ভাণ্ডারিকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| অভিনন্দন বার্তায় সুষমা স্বরাজ জানিয়েছেন, ‘আইসিজে-এর বিচারপতি হিসেবে পুনর্নির্বাচিত হওযায় অভিনন্দন বিচারপতি দলবীর ভাণ্ডারি|’ বিদেশমন্ত্রী টুইটারে লিখেছেন, ‘বন্দেমাতরম| ভারত আন্তর্জাতিক বিচারালয়ের নির্বাচনে জয়লাভ করল| জয়হিন্দ|’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও তাঁর টিমকে শুভেচ্ছা জানান এই কূটনৈতিক সাফল্যের জন্য|
রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে বিশ্ব আদালতে বিচারপতি নিয়োগের ভোট হয়| ভারতীয় বিচারপতি দলবীর ভাণ্ডারি ১৯৩-এর মধ্যে ১৮৩টি ভোটপান| সিকিউরিটি কাউন্সিলের ১৫টি ভোটও পান তিনি| ভোট ঘিরে চরম নাটকীয়তা হয়| লড়াইয়ে ব্রিটেন তাঁদের প্রার্থী ক্রিস্টোফার গ্রিনউডের নাম প্রত্যাহার করার পরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ১৮৩-১৯৩ ভোট ও নিরাপত্তা পরিষদের ১৫টি ভোটই ভারতের মনোনীত প্রার্থীর দখলে আসে| জয়ী হন ভারতীয় বিচারপতি দলবীর ভাণ্ডারি| এই জয়ের পরই ওয়াকিবহাল মহলের ধারনা, বিশ্ব মানচিত্রে আরও শক্তিশালী হয়ে উঠল ভারত|
উল্লেখ্য, গত ৭১ বছরে এই প্রথম আন্তর্জাতিক বিচারালয়ে ব্রিটেনের কোনও বিচারপতি থাকবেন না| পরে ব্রিটেনও অবশ্য ভারতের প্রার্থী বিচারপতি ভাণ্ডারির জয়লাভে সন্তোষ প্রকাশ করেছে| রাষ্ট্রপুঞ্জে ব্রিটেনের স্থায়ী প্রতিনিধি ম্যাথু রায়ক্রফ্ট বলেছেন, ‘আমরা স্বাভাবিকভাবেই হতাশ| তবে, ৬ জন যোগ্য প্রার্থীর মধ্যে কঠিন প্রতিযোগিতা ছিল| ব্রিটেন জিততে না পারলেও, কাছে বন্ধু ভারত জিতেছে| আমরা রাষ্ট্রপুঞ্জ ও বিশ্বেও ভারতের সঙ্গে সহযোগিতা বজায় রেখেই কাজ করব|’
আন্তর্জাতিক বিচারালয়ে মোট ১৫ জন বিচারপতি আছেন| প্রতি তিন বছর অন্তর সেখানে এক-তৃতীয়াংশ বিচারপতির নির্বাচন হয়| প্রতি তিন বছর অন্তর নির্বাচিত বিচারপতিদের মধ্যে থেকেই একজন প্রেসিডেন্ট ও একজন ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হন|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top