News Flash

  • Home
  • Uncategorized
  • বৃষ্টির পূর্বাভাস দিল্লিতে, ধোঁয়াশা থেকে মিলতে পারে মুক্তি
Image

বৃষ্টির পূর্বাভাস দিল্লিতে, ধোঁয়াশা থেকে মিলতে পারে মুক্তি

নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.): তীব্র ধোঁয়াশা থেকে এবার হয়তো সাময়িক মুক্তি পেতে চলেছেন দিল্লিবাসী, সৌজন্যে বৃষ্টি| শনিবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ধোঁয়াশা থেকে মুক্তি দিতে হালকা বৃষ্টি হতে পারে রাজধানীতে| বৃষ্টি হলেই অনেকটা কাটবে ধোঁয়াশা| আবহবিদরা জানিয়েছেন, শনিবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস| সকাল ৫.৩০ মিনিট নাগাদ দশ্যমানতা ছিল ৮০০ মিটার| পরে সকাল ৮.৩০ মিনিট নাগাদ দৃশ্যমানতা পৌঁছয় ৫০০ মিটারে|
ধোঁয়াশাচ্ছন্ন রাজধানী এই মুহূর্তে যথেষ্ট উদ্বেগের ও চিন্তার| চলতি সপ্তাহে প্রতিদিনই ধোঁয়াশার চাদরে ঘুম ভেঙেছে রাজধানীর মানুষজনের| মাত্রাতিরিক্ত ধোঁয়াশার কারণে রবিবার পর্যন্ত দিল্লির সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন| দূষণ রোধে দিল্লিতে জোড়-বিজোড় নীতিতেও সাড় দিয়েছে জাতীয় গ্রিন ট্রাইৱুনাল| চলতি মাসের ১৩ এবং ১৭ তারিখ পর্যন্ত রাজধানী রাস্তায় একদিন জোড় নম্বরের প্লেটযুক্ত গাড়ি ও পরের দিন বিজোড় নম্বরের প্লেটযুক্ত গাড়ি বের হবে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top