News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় ক্রিকেটারদের ডোপ টেস্টে রাজি নয় বিসিসিআই
Image

ভারতীয় ক্রিকেটারদের ডোপ টেস্টে রাজি নয় বিসিসিআই

নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.) : ন্যাশানাল অ্যান্টি-ডোপিং এজেন্সি নাডার পরামর্শ মেনে ভারতীয় ক্রিকেটারদের ডোপ টেস্টে রাজি নয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)৷ নাডা চিফ নভিন আগওয়ালকে চিঠি দিয়ে গত ৮ নভেম্বর বোর্ডের সিইও রাহুল জহরি পরিষ্কার জানিয়ে দেন, ভারতীয় ক্রিকেটাররা ন্যাশানাল স্পোর্টস ফেডারেশনের (এনএসএফ) আওতায় না আসা পর্যন্ত নাডা কোনও ক্রিকেটারের ডোপিং টেস্ট করতে পারে না৷ চিঠিতে জহরি লিখেছেন, বিসিসিআই ন্যাশানাল স্পোর্টস ফেডারেশনের নথিভুক্ত নয়৷ সুতরাং নাডার কোনও অধিকার নেই ভারতের কোনও আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটারদের ডোপ টেস্টের৷ ফলে বোর্ডের কোনও টুর্নামেন্ট চলাকালীন বা টুর্নামেন্ট না হলেও ভারতীয় ক্রিকেটারদের কোনও ডোপিং টেস্ট করতে পারে না৷
সুপ্রিম কোর্টের নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর বিসিসিআইকে ক্রিকেটারদের নাডা-র ডোপ টেস্টের সুপারিশ করেছিল৷ কিন্তু তা মানতে রাজি নয় ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা৷ নাডা-র চিফের পাশাপাশি বিসিসিআই সিইও জহরি স্পোর্টস সেক্রেটারিকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন৷ বোর্ডের তরফে জহরি আরও জানিয়েছেন, বিসিসিআই ইতিমধ্যে ক্রিকেটারদের ডোপ টেস্টের ব্যবস্থা করেছে৷ ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা) নির্দেশিত ল্যাবরেটরিতে ইন্টারন্যাশানাল ডোপিং টেস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট (এনডিটিএল) দ্বারা ভারতীয় ক্রিকেটারদের মূথের নমুনা পরীক্ষা করা হয়৷

Releated Posts

মান্দাইয়ে বিজেপির বিশাল রোড শো, মুখ্যমন্ত্রীর সভা বানচালের চেষ্টার নিন্দা প্রার্থী রাজেশ দেববর্মার

আগরতলা, ১১ এপ্রিল: টি.টি.এ.এ.ডি.সি নির্বাচন ২০২৬-এর প্রচারের শেষ দিনে মান্দাইয়ে শক্তি প্রদর্শনে নামল বিজেপি। ১৬ নম্বর মান্দাইনগর–পুলিনপুর কেন্দ্রের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top