News Flash

  • Home
  • Uncategorized
  • ভেটেরিনারি সায়েন্স কলেজে র্যাগিংয়ের গুরুতর অভিযোগ
Image

ভেটেরিনারি সায়েন্স কলেজে র্যাগিংয়ের গুরুতর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ আর কে নগর ভেটেরিনারি সায়েন্স কলেজে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে সিনিয়রদের বিরুদ্ধে৷ ক্লাস করতে না দিয়ে সন্ধ্যা- রাত পর্যন্ত আটকে রাখা হচ্ছে নবাগত পড়ুয়াদের৷ এমন কি কলেজ বন্ধের দিনেও এ সব করানো হচ্ছে বলে উঠেছে অভিযোগ৷ এরই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কলেজে অঘটনের আশঙ্কায় অভিভাবকরা শঙ্কিত হয়ে পড়েছেন৷ এ ঘটনার খবর প্রকাশ হলে নানা গুঞ্জনের সৃষ্টি হচ্ছে৷ বলা হচ্ছে, দশ থেকে ১২ জন সিনিয়রের জন্য পুরো ভেটেরিনারি সায়েন্স কলেজের বদনাম হতে চলেছে৷ এ ব্যাপারে অবশ্য উপযুক্ত ব্যবস্থা নিতে কলেজ কর্তৃপক্ষের কাছে অনুরোধ এবং আবেদন জানিয়েছেন৷ এবার কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেন তা দেখতে উন্মুখ অভিভাবকরা৷ এদিকে আগামী বৃহস্পতিবার ৯ নভেম্বর কলেজে নবীন বরণ উৎসব৷ সে সময় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে কি না তা ভেবে শঙ্কিত অভিভাবককুল৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top