News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাপম দুর্নীতির অভিযোগ থেকে রেহাই পেলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান
Image

ব্যাপম দুর্নীতির অভিযোগ থেকে রেহাই পেলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান

ভোপাল, ১ নভেম্বর (হি.স.) : স্বস্তি পেলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ ব্যাপম দুর্নীতির অভিযোগ থেকে মঙ্গলবারই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ক্লিনচিট দিয়েছে সিবিআই৷ এদিকে রাজনৈতিকভাবে সিবিআইকে চাপ দিয়ে মুখ্যমন্ত্রীকে ক্লিনচিট দেওয়া হয়েছে বলে বুধবার অভিযোগ তোলে কংগ্রেস৷
কংগ্রেস নেতা কে কে মিশ্র জানান, সিবিআই তদন্তকারী সংস্থা আদালতের নির্দেশে তদন্ত করছে৷ কাউকে ক্লিনচিট দেওয়া সিবিআইয়ের কাজ নয়৷ সেই কাজ করবে ট্রায়াল কোর্ট৷ রাজনৈতিক চাপের কাছে নতিস্বীকার করে সিবিআই আদালতকে মিথ্যা রিপোর্ট জমা দিয়েছে৷ অন্যদিকে আরেক কংগ্রেস নেতা পঙ্কজ চর্তুবেদী বলেন, শিবরাজ সিংকে বাঁচাতে বিজেপি এই কাজ করিয়েছে৷ সিবিআইয়ের কথাই শেষ কথা নয়৷ আদালত ঠিক করবে মুখ্যমন্ত্রীকে ক্লিনচিট দেওয়া হবে কিনা৷
মঙ্গলবার ব্যাপম কেলেঙ্কারি নিয়ে আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই৷ চার্জশিটে ৪৯০ জনের নাম থাকলেও মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কোন উল্লেখ নেই৷ ২০১৫ সালে ব্যাপম কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নাম এই দুনীতির মামলায় টেনে এনেছিলেন৷ প্রমাণ হিসাবে তদন্তকারী সংস্থার হাতে একটি হার্ড ডিস্ক তুলে দিয়েছিলেন তিনি৷ কিন্তু সেই হার্ড ডিস্কে কিছু পাওয়া যায়নি বলে জানিয়ে দেয় সিবিআই৷ মুখ্যমন্ত্রীকে সিবিআই ক্লিনচিট দেওয়ায় বেজায় চটেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি৷
শুধু মুখ্যমন্ত্রী নয় ব্যাপম মামলার চার্জশিট থেকে মধ্যপ্রদেশের মেডিকেল বোর্ডের তিন সরকারি কর্মী, ১৭ জন মিডলম্যানকে অব্যাহতি দিয়েছে৷
প্রসঙ্গত মধ্যপ্রদেশের মেডিকেল পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার নাম করে পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা টাকা নেওয়া হত৷ পরীক্ষার্থীর বদলে পাঠানো হত ভুয়ো পরীক্ষার্থীকে৷ ২০১৫ সালে ব্যাপক কাণ্ড প্রকাশ্যে আসার পর সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই৷ মঙ্গলবার সেই মামলার চার্জশিট জমা দিয়েছে তদন্তকারী সংস্থা৷ তাতে ২৯৭ জন সুবিধাভোগী ও ১৭০ জন অভিভাবকের নাম রয়েছে৷ এছাড়া ১২ জন নাবালকের বিরুদ্ধে জুভেনাইল আদালতে চার্জশিট জমা দিতে চলেছে সিবিআই৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top