News Flash

  • Home
  • Uncategorized
  • হকারদের হাতে প্রহৃত এমএনএস কর্মীরা
Image

হকারদের হাতে প্রহৃত এমএনএস কর্মীরা

মুম্বই, ২৯ অক্টোবর (হি.স) মহারাষ্ট্রের মালাড রেল স্টেশন থেকে হকার মুক্ত করতে গিয়ে বেধড়ক মার খেলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার বিভাগীয় প্রধান সুশান্ত মালাভাডেসহ একাধিক এমএনএস কর্মীরা।
সূত্রের খবর শনিবার দুপুরবেলায় ১৫ জন দলীয় কর্মীদের নিয়ে মালাড স্টেশন থেকে হকার মুক্ত অভিযানে অংশগ্রহণ করতে আসেন সুশান্ত মালাভাডে। সেখানে লোহার রড এবং লাঠি নিয়ে ১০০ জন হকারের একটি দল তাদের উপর চড়াও হয়ে বেধড়ক মারে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই হামলার প্রেক্ষিতে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য মুম্বইয়ে এলফিস্টোন স্টেশনের ফুট ব্রিজে পদপিষ্ট হয়ে ২৩ জনের নিহত হওয়ার পর থেকে গত ১৫ অক্টোবর থেকে রেল স্টেশনে অবৈধ দখলদারি মুক্ত করতে অভিযানে নামে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। সেই সূত্রেই শনিবার মালাডে হকার মুক্ত করতে গিয়ে হকারদের হাতে শারীরিক নির্যাতনের শিকার হতে হয় তাদের। অন্যদিকে এই হামলার পেছেন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপনের উস্কানি আছে বলে দাবি করা হয়েছে মহারাষ্ট্র নবনির্মাণের সেনার পক্ষ থেকে। অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে সঞ্জয় নিরূপম জানিয়েছেন তারা হকারদের স্বার্থের জন্য লড়াই করছে। নিরীহ হকারদের উপর নবনির্মাণ কর্মীদের হামলা বন্ধ হোক বলে দাবি করেছেন তিনি। এই ঘটনায় এফআইআর দায়ের করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে বলে জানা গিয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top